চলতি মরসুমে বেঙ্গালুরুর ব্যাটিং কোচের ভূমিকায় রয়েছেন তিনি। আইপিএল শুরুর আগে বেঙ্গালুরুর সেরা একাদশ বেছে নিলেন সেই দীনেশ কার্তিক। দলে রাখলেও অধিনায়ক করেননি বিরাট কোহলিকে। নেতৃত্বের দায়িত্ব দিয়েছেন অন্য এক ক্রিকেটারকে। পাশাপাশি, আরসিবি-র হয়ে খেলা দুই বিখ্যাত ক্রিকেটারকেই দলে রাখেননি তিনি।
প্রথম তিন বেছে নিতে অসুবিধা হয়নি কার্তিকের। ক্রিস গেলের সঙ্গে রেখেছেন ফাফ ডুপ্লেসিকে। দু’জনেই বেঙ্গালুরু তথা আইপিএলের ইতিহাসে সেরা ওপেনার। তিনে নামবেন বিরাট কোহলি। পাঁচে কার্তিক রেখেছেন এবি ডিভিলিয়ার্সকে। চার নম্বরে কার্তিক যাঁকে রেখেছেন তিনিই দলের অধিনায়ক। তিনি রজত পাটীদার। গত বছর পাটীদারের নেতৃত্বে প্রথম আইপিএল জিতেছিল ভারত। তাঁকেই নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে।
কার্তিকের দলে আইপিএল জয়ী দলের ক্রিকেটারেরাই মূলত জায়গা পেয়েছেন। পাটীদারকে অধিনায়ক করার প্রসঙ্গে কার্তিক বলেছেন, “ও অন্যতম সফল অধিনায়ক। তা ছাড়াও ব্যাটার হিসাবে অল্প দিনেই যে প্রভাব ফেলেছে তা অসাধারণ। আরসিবি-র অন্যতম সেরা ক্রিকেটার। এক ধাপ এগিয়ে ওকেই অধিনায়ক করেছি। কোহলি নিঃসন্দেহে অনেক মরসুম সফল ভাবে নেতৃত্ব দিয়েছে। তবে ট্রফি জিতেছে পাটীদারের আমলেই।”
বেঙ্গালুরুর হয়ে মাত্র এক মরসুম খেলা জিতেশ শর্মাকে উইকেটকিপার বেছেছেন কার্তিক। তাঁকেও নিয়েছেন নেতা এবং ব্যাটার হিসাবে প্রভাব ফেলার কারণে। একই কারণে নেওয়া হয়েছে ক্রুণাল পাণ্ড্যকেও। আরসিবি-তে এখন না থাকা হর্ষল পটেল, মহম্মদ সিরাজেও জায়গা পেয়েছেন।
আরও পড়ুন:
কার্তিকের সেরা একাদশ: ক্রিস গেল, ফাফ ডুপ্লেসি, বিরাট কোহলি, রজত পাটীদার, এবি ডিভিলিয়ার্স, জিতেশ শর্মা, ক্রুণাল পাণ্ড্য, হর্ষল পটেল, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চহল এবং জশ হেজ়লউড।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
- আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার। গত বছর প্রথম বার ট্রফি জিতেছিল বেঙ্গালুরু।
-
১২:৩৮
ঘরের মাঠে টানা চার হার! সমর্থকদের নিশানা হার্দিকের, প্রতিপক্ষের নামে জয়ধ্বনিতে বিরক্ত মুম্বই অধিনায়ক -
১১:৩৫
দুর্বল শরীরেই ওয়ানখেডেতে মুম্বইয়ের ম্যাচে হাজির কাম্বলি, ‘দ্রুত সুস্থ হয়ে উঠুন’, আর্জি ভক্তদের -
১০:২৪
চার অধিনায়ক আইপিএলের মাঝপথেই দায়িত্ব হারাতে পারেন! কেকেআরের রাহানে ছাড়া বাকি তিন জন কারা? -
২৩:৩৭
২৪৩ রান তুলেও হার মুম্বইয়ের! আইপিএলে ডুবিয়েই চলেছেন বুমরাহ, সূর্যেরা, ৬ উইকেটে জিতে তিনে উঠে এল হায়দরাবাদ -
২১:৪৮
বোলারদের ভয় পায় না বৈভব, যত ভয় কেক কাটতে! পঞ্জাবকে হারিয়ে হোটেলে ফিরে মজার কাণ্ড সূর্যবংশীর