টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে পুরস্কার মূল্য হিসাবে মোট ৯ কোটি ২৮ লাখ টাকা পেয়েছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু এডেন মার্করামদের মতোই সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়া ইংল্যান্ড পেয়েছে ৮ কোটি ৯৯ লাখ টাকা। অর্থাৎ ইংল্যান্ডে ২৯ লাখ টাকা কম পেয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পুরস্কার মূল্যে এই পার্থক্য কেন?
পার্থক্য থাকলেও আইসিসির পুরস্কার মূল্যে বৈষম্য নেই। দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্যন্ত সব ম্যাচে জিতেছিল। সেমিফাইনালে তারা হেরে যায় নিউ জ়িল্যান্ডের কাছে। সেমিফাইনালিস্ট হিসাবে আর্থিক পুরস্কারের পাশাপাশি সাতটি ম্যাচ জেতার জন্যও টাকা পেয়েছেন মার্করামেরা। সব মিলিয়ে তাঁরা পেয়েছেন ৯ কোটি ২৮ লাখ ১২ হাজার ৭৯৬ টাকা। ইংল্যান্ড সেমিফাইনাল পর্যন্ত পৌঁছোলেও গ্রুপের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ়ের কাছে হেরেছিল। তাই হ্যারি ব্রুকেরা সব মিলিয়ে পেয়েছেন ৮ কোটি ৯৯ লাখ ৩৭ হাজার ৩৪২ টাকা। ভারত বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেও সুপার এইটে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছিল। ফলে সূর্যকুমার যাদবেরাও সম্ভাব্য সর্বোচ্চ আর্থিক পুরস্কার পাননি। তাঁরা মোট ২৪ কোটি ৩৬ লাখ ১৩ হাজার ৫৯৬ টাকা পেয়েছেন। রানার্স নিউ জ়িল্যান্ড সব মিলিয়ে পেয়েছে ১৩ কোটি ১৩ লাখ ১১ হাজার ৬৯৭ টাকা।
প্রতিটি দল ন্যূনতম ২ কোটি ৭ লাখ টাকা করে পেয়েছে। এর সঙ্গে ম্যাচ জয়, প্রতিযোগিতায় চূড়ান্ত স্থান এবং প্রতিটি পর্বে যোগ্যতা অর্জনের জন্য আলাদা আলাদা আর্থিক পুরস্কার পেয়েছে দলগুলি। সব মিলিয়েই বিশ্বকাপের মোট আর্থিক পুরস্কার ধরা হয়েছে। এই হিসাবে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া আফগানিস্তান, অস্ট্রেলিয়া এবং আমেরিকা মোট ২ কোটি ৮৫ লাখ টাকা করে পেয়েছে। ওয়েস্ট ইন্ডিজ় সব মিলিয়ে পেয়েছে ৪ কোটি ৯৬ লাখ ৮১ হাজার ১৭৯ টাকা। পাকিস্তান সব মিলিয়ে জিতেছে ৪ কোটি ৮২ লাখ ৪৩ হাজার ৪৫২ টাকা। শ্রীলঙ্কা পেয়েছে ৪ কোটি ৪০ লাখ ৪৫ হাজার ৭৬১ টাকা। অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার এইটে ওঠা জ়িম্বাবোয়ে পেয়েছে ৪ কোটি ৫৩ লাখ ৬৭ হাজার ৯৯৮ টাকা।
আরও পড়ুন:
সুপার এইটে উঠতে না পারা স্কটল্যান্ড ২ কোটি ৫৭ লাখ ১৯ হাজার ২২০ টাকা এবং আয়ারল্যান্ড ২ কোটি ৫০ লাখ টাকা পেয়েছে। এ ছাড়া ইটালি, নেপাল, নেদারল্যান্ডস এবং সংযুক্ত আরব আমিরশাহি ২ কোটি ৩৬ লাখ ৪২ হাজার ৫১৪ টাকা করে পেয়েছে। সবচেয়ে কম ২ কোটি ৭ লাখ টাকা করে পেয়েছে কানাডা, নামিবিয়া এবং ওমান।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- গত বারের টি২০ বিশ্বকাপজয়ী হিসাবে খেলতে নেমেছে ভারত। ঘরের মাঠে ট্রফি ধরে রাখার লড়াই তাদের।
- বিশ্বকাপের ঠিক আগেই বাংলাদেশকে বাতিল করে দিয়েছে আইসিসি। নেওয়া হয়েছে স্কটল্যান্ডকে। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলছে শ্রীলঙ্কায়।
- ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ বার প্রতিযোগিতা যৌথ ভাবে আয়োজন করছে ভারত এবং শ্রীলঙ্কা।
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ গড়াপেটা? আইসিসির নজরে রানার্স নিউ জ়িল্যান্ডের ম্যাচ, তদন্তে দুর্নীতি দমন শাখা
-
নির্বাচনের পাশাপাশি বিশ্বকাপ না খেলা নিয়েও তদন্ত, বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে চাপ বাড়ছে ক্রিকেট বোর্ডের উপর
-
বাড়ির সামনে চিত্রসাংবাদিকদের ভিড়, দেশের নাম উজ্জ্বল করার কথা শুনেই ভিডিয়ো মোছার অনুরোধ দুবের
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ, পাকিস্তান বিতর্কে অবশেষে মুখ খুললেন জয় শাহ, দুই দেশকেই সতর্কবার্তা আইসিসি প্রধানের
-
ভারত এতটাই শক্তিশালী, সুবিধামতো পিচ বানানোর দরকারই পড়ে না! অভিযোগ উঠতেই মুখের উপর জবাব গম্ভীরের