টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে একটি গ্রুপ চূড়ান্ত হয়ে গেল। সেটি হল গ্রুপ ‘এক্স’। সেই গ্রুপেই রয়েছে ভারত। অর্থাৎ, সেই গ্রুপে কোন দল কবে কার সঙ্গে খেলবে তা-ও নিশ্চিত হয়ে গিয়েছে।
ভারতের গ্রুপে আগে থেকেই তিনটি দল ঠিক হয়ে গিয়েছিল। ভারত ছাড়া সেখানে ছিল ওয়েস্ট ইন্ডিজ় ও দক্ষিণ আফ্রিকা। চতুর্থ দল হিসাবে সেই গ্রুপে ঢুকল জ়িম্বাবোয়ে।
বিশ্বকাপের সুপার এইটে দু’টি গ্রুপ রয়েছে। গ্রুপ ‘এক্স’ ও গ্রুপ ‘ওয়াই’। গ্রুপ পর্বে প্রতিটি দল থেকে যে দুই দল নক আউটে উঠেছে তাদের আলাদা আলাদা গ্রুপে রাখা হয়েছে। তবে সুপার এইটে আটটি দল আগে থেকে ধরে রাখা হয়েছিল। তারা গ্রুপ পর্বে যে স্থানেই শেষ করুক না কেন, নক আউটে নির্দিষ্ট জায়গাতেই খেলবে।
উদাহরণ হিসাবে বলা যায়, ভারত গ্রুপ চ্যাম্পিয়ন হোক, বা দ্বিতীয় স্থানেই শেষ করুক, তারা এক্স গ্রুপের প্রথম দল (এক্স ১)। এই গ্রুপের বাকি তিন দল ধরা হয়েছে অস্ট্রেলিয়া (এক্স ২), ওয়েস্ট ইন্ডিজ় (এক্স ৩) ও দক্ষিণ আফ্রিকা (এক্স ৪)। তার মধ্যে ভারত, ওয়েস্ট ইন্ডিজ় ও দক্ষিণ আফ্রিকার সুপার এইট আগেই পাকা হয়ে গিয়েছিল। এ বার সেই তালিকায় জুড়ল জ়িম্বাবোয়ে। আগে থেকেই ঠিক ছিল, যদি কোনও দল এই তালিকায় থাকা কোনও দলের বদলে সুপার এইটে ওঠে, তা হলে তার জায়গা নেবে তারা। সেই হিসাবেই অস্ট্রেলিয়ার বদলে সেই গ্রুপ থেকে জ়িম্বাবোয়ে ওঠায় অস্ট্রেলিয়ার বদলে তাদের জায়গা হল এক্স ২।
আরও পড়ুন:
ঠিক তেমনই ওয়াই গ্রুপের চারটি দল ধরে রাখা আছে ইংল্যান্ড (ওয়াই ১), নিউ জ়িল্যান্ড (ওয়াই ২), পাকিস্তান (ওয়াই ৩) ও শ্রীলঙ্কা (ওয়াই ৪)। এই গ্রুপের তিনটি দল ইংল্যান্ড, নিউ জ়িল্যান্ড ও শ্রীলঙ্কা সুপার এইটে উঠে গিয়েছে। একটি জায়গা বাকি রয়েছে।
১ মার্চ ‘এক্স ১’ বনাম ‘এক্স ৩’ ম্যাচ রয়েছে। অর্থাৎ, সে দিন কলকাতার ইডেন গার্ডেন্সে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় ম্যাচ হবে। ভারতের বাকি দুই ম্যাচ ২২ ফেব্রুয়ারি ও ২৬ ফেব্রুয়ারি। ২২ তারিখ অহমদাবাদ ও ২৬ তারিখ চেন্নাইয়ের মাঠে খেলা। সোমবার ঠিক হয়ে গিয়েছিল, ২২ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে ভারত। মঙ্গলবার ঠিক হয়ে গেল, ২৬ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বদলে জ়িম্বাবোয়ের মুখোমুখি হবেন সূর্যেরা। প্রতিটি খেলা শুরু হবে সন্ধ্যা ৭টা থেকে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- গত বারের টি২০ বিশ্বকাপজয়ী হিসাবে খেলতে নেমেছে ভারত। ঘরের মাঠে ট্রফি ধরে রাখার লড়াই তাদের।
- বিশ্বকাপের ঠিক আগেই বাংলাদেশকে বাতিল করে দিয়েছে আইসিসি। নেওয়া হয়েছে স্কটল্যান্ডকে। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলছে শ্রীলঙ্কায়।
- ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ বার প্রতিযোগিতা যৌথ ভাবে আয়োজন করছে ভারত এবং শ্রীলঙ্কা।
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ গড়াপেটা? আইসিসির নজরে রানার্স নিউ জ়িল্যান্ডের ম্যাচ, তদন্তে দুর্নীতি দমন শাখা
-
নির্বাচনের পাশাপাশি বিশ্বকাপ না খেলা নিয়েও তদন্ত, বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে চাপ বাড়ছে ক্রিকেট বোর্ডের উপর
-
বাড়ির সামনে চিত্রসাংবাদিকদের ভিড়, দেশের নাম উজ্জ্বল করার কথা শুনেই ভিডিয়ো মোছার অনুরোধ দুবের
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ, পাকিস্তান বিতর্কে অবশেষে মুখ খুললেন জয় শাহ, দুই দেশকেই সতর্কবার্তা আইসিসি প্রধানের
-
ভারত এতটাই শক্তিশালী, সুবিধামতো পিচ বানানোর দরকারই পড়ে না! অভিযোগ উঠতেই মুখের উপর জবাব গম্ভীরের