একের পর এক সমস্যায় চেন্নাই সুপার কিংস। চোটের কারণে চলতি আইপিএল থেকে ছিটকে গেলেন আয়ুষ মাত্রে। ভাল ফর্মে ছিলেন তিনি। আগেই চোটের কারণে ছিটকে গিয়েছেন খলিল আহমেদ। মহেন্দ্র সিংহ ধোনি কবে ফিরবেন কেউ জানেন না। এ বার আরও এক ধাক্কা খেল চেন্নাই।
এ বারের আইপিএলে চেন্নাইয়ের যে কয়েক জন ব্যাটার ফর্মে রয়েছেন তাঁদের মধ্যে এক জন ছিলেন আয়ুষ। তিন নম্বরে নেমে বেশ কয়েকটি ভাল ইনিংস খেলেছিলেন তিনি। চেন্নাইয়ের হয়ে ছ’ম্যাচে ৩৩.৫০ গড় ও ১৭৭.৮৭ স্ট্রাইক রেটে ২০১ রান করেছিলেন তিনি। দু’টি অর্ধশতরান করেছিলেন চেন্নাইয়ের ব্যাটার। কিন্তু আর খেলতে পারবেন না তিনি।
সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে হ্যামস্ট্রিংয়ে চোট পান আয়ুষ। দৌড়ে দু’রান নেওয়ার সময় চোট লাগে তাঁর। মাঠে ফিজিয়ো নেমে বেশ কিছু ক্ষণ আয়ুষের চোট খতিয়ে দেখেন। তার পরেও ব্যাট করছিলেন আয়ুষ। তাঁকে দেখে বোঝা যাচ্ছিল, দৌড়াতে সমস্যা হচ্ছে। আরও একটি সিঙ্গল নেওয়ার সময় আবার চোট লাগে তাঁর। বাধ্য হয়ে ক্রিজ়ে দাঁড়িয়ে বড় শট মারতে গিয়ে ১৩ বলে ৩০ রান করে আউট হন তিনি। নিজে মাঠ ছাড়তে পারছিলেন না আয়ুষ। সতীর্থের সাহায্যে সাজঘরে ফেরেন চেন্নাইয়ের ব্যাটার। আয়ুষ আউট হওয়ার পর চেন্নাইয়ের ব্যাটিং আবার সমস্যায় পড়ে। শেষ পর্যন্ত ১০ রানে হারে তারা।
আরও পড়ুন:
এ বারের আইপিএলে চেন্নাইয়ের ফর্ম ভাল নয়। ছয় ম্যাচে মাত্র দু’টি ম্যাচ জিতেছে তারা। ৪ পয়েন্ট নিয়ে আট নম্বরে রয়েছে চেন্নাই। দলের ব্যাটিং মূল চিন্তার বিষয়। অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় ফর্মে নেই। রান পাচ্ছেন না শিবম দুবেও। এ বার আয়ুষ চলে যাওয়ায় রান করার পুরো দায়িত্ব এসে পড়বে সঞ্জু স্যামসনের কাঁধে।
ধোনি না থাকায় সমস্যা হচ্ছে চেন্নাইয়ের। মাঠে অভিভাবকের অভাব বোধ করছে তারা। ধোনি কবে ফিরতে পারবেন জানা নেই। বৃহস্পতিবার মুম্বইয়ের ঘরের মাঠে তাদের বিরুদ্ধে নামবে চেন্নাই। সোমবারের ম্যাচে গুজরাত টাইটান্সকে হারিয়ে হার্দিক পাণ্ড্যদের আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে। ফলে কঠিন ম্যাচ চেন্নাইয়ের সামনে। সেই ম্যাচে আয়ুষ না থাকায় চাপ আরও বাড়বে তাদের।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
- আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার। গত বছর প্রথম বার ট্রফি জিতেছিল বেঙ্গালুরু।
-
০৯:৩৫
২২০ রান জলভাত! আইপিএলে ঘরের মাঠের সুবিধা হারাচ্ছে দলগুলি, বোর্ডের সিদ্ধান্ত ব্যুমেরাং হবে না তো -
২৩:০৯
টানা চার জয় গুজরাতের, রাজস্থানের জোড়া হার! বৈভবদের হারিয়ে পাঁচ থেকে এক লাফে দুইয়ে শুভমনেরা -
১৭:৪৭
জয়পুরে স্টেডিয়ামের ফ্লাড লাইটের প্রশংসা করলেও খুশি নন সাঙ্গাকারা! ক্যাচ পড়ার জন্য আলোর নতুন ব্যবস্থাকে দুষলেন রাজস্থান কোচ -
১৪:০০
বৈভব নাকি এক বছরের চমক! শুনেই নড়েচড়ে বসে রাজস্থান, সূর্যবংশীকে পরিণত করার চ্যালেঞ্জ নেন দলেরই এক জন -
১২:৫৪
আইপিএলের দলগুলির ক্ষতি ৫৮ কোটি টাকা! শুধু কেকেআরের জলে গিয়েছে ৩১ কোটির বেশি, কী ভাবে, জানা গেল কারণ