টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে লজ্জার হারের পর কি চাকরি যাবে মহসিন নকভির? পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধানের পদ থেকে কি তাঁকে সরিয়ে দেওয়া হবে? তেমন ইঙ্গিতই দেওয়া হয়েছে একটি রিপোর্টে। বলা হয়েছে, নকভির উপর ক্ষুব্ধ পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। তিনি ইতিমধ্যেই দেশের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফের সঙ্গে কথা বলেছেন।
‘নিউজ় ১৮’ জানিয়েছে, ভারতের বিরুদ্ধে পাকিস্তানের খেলা দেখে মুনিরের মনে হয়েছে, ভয়ে ভয়ে খেলেছেন সলমন আলি আঘারা। শুধু ক্রিকেটের মাপকাঠিতে তিনি এই হারকে দেখছেন না। তাঁর মনে হয়েছে, পাকিস্তান ভারতের মোকাবিলার জন্য তৈরিই ছিল না।
রিপোর্টে বলা হয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের ভিতরে যে রাজনীতি চলছে তাতে খুশি নন মুনির। তাঁর মনে হয়েছে, পাকিস্তানের জনগণের আবেগ নিয়ে খেলা হচ্ছে। পাক বোর্ডের প্রধান হওয়ার পাশাপাশি নকভি দেশের মন্ত্রী। ফলে এই হারের নেতিবাচক প্রভাব দেশের সরকারের উপর পড়তে পারে। সেই কারণে পাকিস্তানের স্বরাষ্ট্রসচিবের মাধ্যমে প্রধানমন্ত্রী শাহবাজ়কে বার্তা পাঠিয়েছেন মুনির। ফলে নকভিকে নিয়ে তদন্ত হতে পারে। পদ খোয়াতে পারেন তিনি।
আরও পড়ুন:
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগে পাকিস্তান সরকার ঘোষণা করেছিল, তারা এই প্রতিযোগিতায় খেললেও ভারতের বিরুদ্ধে খেলবে না। সেই নাটক আট দিন ধরে চলেছে। তার মাঝে নকভিকে প্রশ্ন করা হয়েছিল, ভারতের বিরুদ্ধে না খেললে পাকিস্তানকে নির্বাসিত করা হতে পারে। সেই বিষয়ে তিনি কী ভাবছেন? জবাবে নকভি বলেন, “সকলে আমাদের সেনাপ্রধান মুনিরকে চেনেন। আমরা কাউকে ভয় পাই না।”
রিপোর্টে বলা হয়েছে, নকভির এই মন্তব্য ভাল ভাবে নেননি মুনির। কারণ, বিশ্বকাপে খেলার বিষয়টি সম্পূর্ণ ভাবে পাক বোর্ডের। সেখানে তাঁর বা দেশের সেনার নাম টেনে আনায় বিরক্ত হয়েছিলেন তিনি। ক্ষুব্ধ হয়েছিল দেশের সেনাও। তখন থেকেই নকভির উপর ক্ষোভ ছিল মুনিরের। বিশ্বকাপে পাকিস্তান ভারতের কাছে হারার পর তা আরও বেড়েছে। ফলে নকভির উপর চাপ বাড়াচ্ছেন মুনির।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- গত বারের টি২০ বিশ্বকাপজয়ী হিসাবে খেলতে নেমেছে ভারত। ঘরের মাঠে ট্রফি ধরে রাখার লড়াই তাদের।
- বিশ্বকাপের ঠিক আগেই বাংলাদেশকে বাতিল করে দিয়েছে আইসিসি। নেওয়া হয়েছে স্কটল্যান্ডকে। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলছে শ্রীলঙ্কায়।
- ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ বার প্রতিযোগিতা যৌথ ভাবে আয়োজন করছে ভারত এবং শ্রীলঙ্কা।
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ গড়াপেটা? আইসিসির নজরে রানার্স নিউ জ়িল্যান্ডের ম্যাচ, তদন্তে দুর্নীতি দমন শাখা
-
নির্বাচনের পাশাপাশি বিশ্বকাপ না খেলা নিয়েও তদন্ত, বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে চাপ বাড়ছে ক্রিকেট বোর্ডের উপর
-
বাড়ির সামনে চিত্রসাংবাদিকদের ভিড়, দেশের নাম উজ্জ্বল করার কথা শুনেই ভিডিয়ো মোছার অনুরোধ দুবের
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ, পাকিস্তান বিতর্কে অবশেষে মুখ খুললেন জয় শাহ, দুই দেশকেই সতর্কবার্তা আইসিসি প্রধানের
-
ভারত এতটাই শক্তিশালী, সুবিধামতো পিচ বানানোর দরকারই পড়ে না! অভিযোগ উঠতেই মুখের উপর জবাব গম্ভীরের