Advertisement
E-Paper

বারাণসীর পর গোরক্ষপুর, আরও একটি নতুন ক্রিকেট স্টেডিয়াম যোগী রাজ্যে, সঙ্গে আধুনিক ইন্ডোর স্পোর্টস কমপ্লেক্স

৪৬ একর জমির উপর গড়ে তোলা হবে ৩০ হাজার দর্শকাসনের ক্রিকেট স্টেডিয়াম। গাড়ি রাখার জন্য থাকবে আধুনিক ব্যবস্থা। স্টেডিয়াম সংলগ্ন আরও ৬০ একর জমিতে তৈরি হবে ইন্ডোর স্পোর্টস কমপ্লেক্স।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ মে ২০২৬ ১৬:০৪
picture of cricket

যোগী আদিত্যনাথ। —ফাইল চিত্র।

আরও একটি নতুন আন্তর্জাতিক স্টেডিয়াম পেতে চলেছেন ক্রিকেটপ্রেমীরা। গোরক্ষপুরে নতুন স্টেডিয়াম তৈরির কথা আগেই ঘোষণা করেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শনিবার সেই স্টেডিয়ামের ভুমি পুজো এবং শিলান্যাস করেছেন তিনি।

কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের আর্থিক সহায়তায় নতুন স্টেডিয়াম তৈরি করছে যোগী সরকার। ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই) সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। ৪৬ একর জমির উপর গড়ে তোলা হবে ৩০ হাজার দর্শকাসনের স্টেডিয়াম। দর্শকদের গাড়ি রাখার জন্য থাকবে আধুনিক ব্যবস্থা। স্টেডিয়াম সংলগ্ন আরও ৬০ একর জমি নিয়ে তৈরি করা হবে ইন্ডোর স্পোর্টস কমপ্লেক্স। রাজ্যের ক্রীড়া পরিকাঠামো উন্নয়নের অংশ হিসাবে নতুন স্টেডিয়াম কমপ্লেক্স তৈরির কথা জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

শিলান্যাস অনুষ্ঠানে যোগী বলেছেন, ‘‘বিসিসিআইয়ের সহযোগিতায় বারাণসীতে একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম হয়েছে। গোরক্ষপুরেও স্টেডিয়াম তৈরি হবে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের আর্থিক সাহায্য করছে। ৩০ হাজার মানুষ খেলা দেখতে পারবেন। শুধু ক্রিকেট স্টেডিয়াম নয়, অন্য খেলাগুলিকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। ৪৬ একর জমিতে স্টেডিয়াম হবে। পাশেই আরও ৬০ একর জমিতে ইন্ডোর স্পোর্টস কমপ্লেক্স হবে। সেখানে বিভিন্ন খেলার পরিকাঠামো থাকবে। যুব সমাজের স্বার্থে সরকারের এই উদ্যেগ।’’

কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রক গোরক্ষপুরে স্টেডিয়াম তৈরির জন্য ৬০ কোটি টাকা বরাদ্দ করেছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এই টাকা দেবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিংহ পুরী।

Gorakhpur Yogi Adityanath
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy