দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৪ উইকেটে ২১০ রান তুলল গুজরাত টাইটান্স। প্রথমে ব্যাট করার সুযোগ কাজে লাগালেন শুভমন গিলেরা। গুজরাতের ইনিংসকে ছন্দ দেন জস বাটলার। ২২ গজের এক প্রান্ত আগলে রেখে দলকে ভাল জায়গায় পৌঁছে দিলেন অধিনায়ক শুভমন।
বেশ কিছু দিন বাদে বাটলারকে চেনা মেজাজে দেখা গেল। সাই সুদর্শনকে (১২) আউট করে গুজরাতকে শুরুতেই ধাক্কা দিয়েছিলেন মুকেশ কুমার। তিন নম্বরে নেমে ম্যাচের রাশ ধরে নেন বাটলার। ২৭ বলে ৫২ রানের ইনিংস খেললেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। মারলেন ৩টি চার এবং ৫টি ছয়। তাঁকে বোল্ড করলেন কুলদীপ যাদব।
বাটলার আউট হওয়ার পর গুজরাতের ইনিংস এগিয়ে নিয়ে যায়
শুভমন-ওয়াশিংটন সুন্দর জুটি। বাড়তি ঝুঁকি না নিয়ে ব্যাট করলেন তাঁরা। শুভমনের
ইনিংসে ছিল দায়িত্বের ছাপ। তাঁর ব্যাট থেকে এল ৪৫ বলে ৭০ রানের ইনিংস। ৪টি চারের
পাশাপাশি ৫টি ছক্কা মারলেন গুজরাত অধিনায়ক। ওয়াশিংটন করলেন ৩২ বলে ৫৫। তাঁর ইনিংসে রয়েছে ৬টি চার এবং ২টি ছয়। আইপিএলে প্রথম অর্ধশতরান তাঁর। শেষ পর্যন্ত ২২ গজে ছিলেন গ্লেন ফিলিপস (১৪) এবং রাহুল তেওটিয়া (১)।
আরও পড়ুন:
দিল্লির বোলারদের মধ্যে কুলদীপ ৪২ রানে ১ উইকেট নিলেন। ২৪ রানে ১ উইকেট লুঙ্গি এনগিডির। টি নটরাজন ৩৪ রান দিয়েও উইকেট পেলেন না। ৫৫ রান দিয়ে ২ উইকেট নিলেন মুকেশ। ৩২ রান দিলেও উইকেট পেলেন না দিল্লির অধিনায়ক অক্ষর।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
- আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার। গত বছর প্রথম বার ট্রফি জিতেছিল বেঙ্গালুরু।
-
২৩:২৬
বৈভবের তাণ্ডবে প্লেঅফের আরও কাছে রাজস্থান, লখনউকে হারিয়ে কেকেআরকে চাপে ফেলে দিলেন যশস্বীরা -
১৬:৪৬
‘শরীর আর দিচ্ছে না!’ গোটা আইপিএলে না খেলে অবসরের ইঙ্গিত ধোনির, পাশাপাশি ফেরার সম্ভাবনাও জিইয়ে রাখলেন মাহি -
১৩:০৩
ধোনির কায়দায় স্টাম্পিং সঞ্জুর! আউট হয়ে মেজাজ হারালেন ক্লাসেন, স্যামসনকে দু’কথা শুনিয়ে ফিরলেন সাজঘরে -
১১:২০
‘এ বার বাড়ি যাও!’ চেন্নাইয়ের সমর্থকদের খোঁচা ঈশানের, পরে ১২ শব্দের আরও বড় খোঁচা হায়দরাবাদ ব্যাটারের -
প্লে-অফে হায়দরাবাদ, ঈশানরা জিতে শেষ চারে তুলে দিল গুজরাতকেও, একটি জায়গার জন্য লড়াইয়ে এখন পাঁচ দল