Advertisement
E-Paper

পাকিস্তান বাড়ি নিয়ে গিয়েছে সাড়ে ৩ কোটি টাকা, বিশ্বজয় করে আইসিসির ১২০ কোটির মধ্যে কত পেল সূর্যের ভারত

নিউ জ়িল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। এই জয়ের ফলে আইসিসির কাছ থেকে কত টাকা পুরস্কার হিসাবে পেলেন সূর্যকুমার যাদবেরা?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৬ ১০:১৬
cricket

বিশ্বকাপ ট্রফি হাতে উল্লাস ভারতীয় ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের। ছবি: পিটিআই।

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা কোনও দেশই খালি হাতে ফেরেনি। যারা অংশ নিয়েছে, তারা প্রত্যেকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ পেয়েছে। যে দল যতটা এগোতে পেরেছে, তার পুরস্কারের অঙ্ক তত বেড়েছে। রবিবার অহমদাবাদের মাঠে নিউ জ়িল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ জিতেছে ভারত। ফলে সবচেয়ে বেশি টাকা পেয়েছেন সূর্যকুমার যাদবেরা।

এ বারের বিশ্বকাপের জন্য ১২০ কোটি টাকার পুরস্কার ধার্য করেছিল আইসিসি। প্রতিটি ধাপে টাকার অঙ্ক নির্দিষ্ট ছিল। বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ যাওয়া দলগুলি পেয়েছে ২ কোটি ৩০ লক্ষ টাকা। যে দলগুলি সুপার এইট পর্বে বাদ গিয়েছে তারা পেয়েছে সাড়ে ৩ কোটি টাকা। অর্থাৎ, পাকিস্তান সাড়ে ৩ কোটি টাকা নিয়ে বাড়ি ফিরেছে।

বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বাদ পড়েছে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। তারা পেয়েছে ৭ কোটি ২৪ লক্ষ টাকা। ফাইনালে রানার্স দল নিউ জ়িল্যান্ড পেয়েছে ১৪ কোটি ৬৫ লক্ষ টাকা। আর বিশ্বকাপ জিতে ভারত পেয়েছে ২৭ কোটি ৪৮ লক্ষ টাকা।

Advertisement

আইসিসির কাছ থেকে এই পরিমাণ টাকা পেয়েছেন সূর্যেরা। বিশ্বকাপ জিতলে সাধারণত ভারতীয় ক্রিকেট বোর্ড একটি পুরস্কারমূল্য ঘোষণা করে। এ বারও তারা সেটা করবে কি না তা এখনও জানা যায়নি। যদি মিঠুন মানহাসদের বোর্ড ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের জন্য পুরস্কার ঘোষণা করেন, তা হলে আরও বেশি টাকা পকেটে যাবে সূর্যদের।

সংক্ষেপে
  • গত বারের টি২০ বিশ্বকাপজয়ী হিসাবে খেলতে নেমেছে ভারত। ঘরের মাঠে ট্রফি ধরে রাখার লড়াই তাদের।
  • বিশ্বকাপের ঠিক আগেই বাংলাদেশকে বাতিল করে দিয়েছে আইসিসি। নেওয়া হয়েছে স্কটল্যান্ডকে। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলছে শ্রীলঙ্কায়।
  • ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ বার প্রতিযোগিতা যৌথ ভাবে আয়োজন করছে ভারত এবং শ্রীলঙ্কা।
Team India ICC
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy