Advertisement
E-Paper

ভারতীয় সাজঘরে গন্ডগোল? অর্শদীপের উপর রেগে গেলেন তিলক!

বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের প্রস্তুতি ম্যাচের পর একটি ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে। দেখা যাচ্ছে অর্শদীপ সাজঘরে ভিডিয়ো তুলছেন। তখনই তাঁর উপর রেগে যান তিলক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০১
cricket

(বাঁ দিকে) অর্শদীপ সিংহ ও তিলক বর্মা (ডান দিকে)। —ফাইল চিত্র।

বিশ্বকাপ শুরু হওয়ার তিন দিন আগে ভারতীয় দলের সাজঘরে অশান্তি? অর্শদীপ সিংহের উপর ক্ষুব্ধ তিলক বর্মা? একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। তাতে সে রকমই দেখা যাচ্ছে।

বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের প্রস্তুতি ম্যাচের পর এই ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে জোরে বোলার অর্শদীপ সাজঘরে ভিডিয়ো তুলছেন। প্রথমে ঈশান কিশনের কাছে যান অর্শদীপ। ঈশান হাসিমুখেই ছিলেন। এর পর অর্শদীপ যান তিলকের কাছে। তখন তিলক খাচ্ছিলেন। কেন তাঁর অনুমতি ছাড়া ভিডিয়ো করা হচ্ছে, তাই নিয়ে প্রশ্ন করেন তিলক। ভিডিয়ো তোলা বন্ধও করতে বলেন তিনি।

তিলক, অর্শদীপ এবং ঈশানের মধ্যে এই কথোপকথনটি একটি ‘প্র্যাঙ্ক’ বা রসিকতা ছিল বলেই মনে করা হচ্ছে। তিলক সম্প্রতি অর্শদীপের ইউটিউব ব্লগেও উপস্থিত হয়েছিলেন। দু’জনের মধ্যে বেশ ঘনিষ্ঠ বন্ধুত্বও রয়েছে।

অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে মাঠে ফিরেছেন তিলক। প্রস্তুতি ম্যাচে ভাল খেলেন। দক্ষিণ আফ্রিকার শক্তিশালী বোলিং আক্রমণের বিরুদ্ধে ১৯ বলে ৪৫ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ছিল তিনটি করে ছক্কা ও চার। টি-টোয়েন্টি বিশ্বকাপে তিলক ভারতীয় দলের ব্যাটিংয়ে বড় ভরসা।

ভারত প্রথম দল হিসেবে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ট্রফি ধরে রাখার লক্ষ্যে মাঠে নামবে। সূর্যকুমার যাদবের দল এই প্রতিযোগিতয় ফেভারিট হিসাবেই নামছে।

Team India Arshdeep Singh Tilak Varma
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy