রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে নিউ জ়িল্যান্ড বিরুদ্ধে ম্যাচ। তার আগে কি তুকতাকে বিশ্বাস করতে শুরু করল ভারতীয় দল? সাম্প্রতিক ঘটনাবলী দেখে তেমনই ধারণা অনেকের। অহমদাবাদে ম্যাচ হলে যে হোটেলে থাকত দল তা বদলে ফেলা হয়েছে। চর্চা হচ্ছে পিচ নিয়েও। এ দিকে, ফাইনালের দিন গান গাইবেন গ্র্যামিজয়ী গায়ক রিকি মার্টিন।
মুম্বই ছেড়ে শুক্রবারই অহমদাবাদ পৌঁছে গিয়েছে ভারতীয় দল। তারা উঠেছে আলাদা একটি হোটেলে। আগে সবরমতী নদীর পাশে একটি হোটেলে থাকত দল। এ বার অন্য হোটেলে রাখা হচ্ছে। কেন হোটেল বদলানো হল তার কারণ জানা যায়নি। প্রসঙ্গত, মুম্বইয়ে চন্দ্রগ্রহণের কারণে ৪৫ মিনিট অনুশীলন পিছিয়ে দিয়েছিল ভারতীয় দল। উল্লেখ্য, ২০২৩ বিশ্বকাপের ফাইনালের আগে এবং এ বার সুপার এইটে দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে ওই হোটেলেই ছিল ভারত। দু’টি ম্যাচই হেরেছে। সেই কারণেই কি তা বদলে দেওয়া হয়েছে? দুইয়ে দুইয়ে চার করতে শুরু করেছেন অনেকে।
দু’সপ্তাহ আগে অহমদাবাদে কালো মাটির পিচে প্রোটিয়াদের কাছে হেরেছিল ভারত। ফাইনাল হয়তো লাল মাটির পিচে হতে পারে। অহমদাবাদে লাল, কালো এবং দুইয়ে মেশানো— তিন ধরনেরই পিচ রয়েছে। ওয়াংখেড়েতে লাল মাটির পিচে খেলেছে ভারত। অহমদাবাদেও একই কাজ করতে পারে তারা। যদিও কোন পিচে খেলা হবে তা এখনও চূড়ান্ত হয়নি। তবে একটি লাল মাটির পিচের সামনে স্থানীয় পিচ নির্মাতা এবং বোর্ডের কর্তা হেমঙ্গ আমিনকে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে।
আরও পড়ুন:
১৯৯৮ বিশ্বকাপের থিম সং গেয়ে গোটা বিশ্বে বিখ্যাত হন পুয়ের্তো রিকোর গায়ক রিকি মার্টিন। পরে তিনি গ্র্যামি পুরস্কার পান। সেই গায়কই রবিবার মাতাবেন এক লক্ষ দর্শককে। একই সঙ্গে থাকছেন ‘ডান্ডিয়া কুইন’ হিসাবে পরিচিত ফাল্গুনী পাঠক এবং বলিউডের গায়ক সুখবিন্দর সিংহ। ম্যাচের আগে অনুষ্ঠান হবে।
রবিবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে অহমদাবাদগামী বিমানের ব্যবস্থা করেছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। দিল্লি, বেঙ্গালুরু, মুম্বই এবং হায়দরাবাদ থেকে বিমানগুলি ছাড়বে। মুম্বই থেকে অহমদাবাদের উদ্দেশে বিমান চালাবে আকাশ এয়ারও।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- গত বারের টি২০ বিশ্বকাপজয়ী হিসাবে খেলতে নেমেছে ভারত। ঘরের মাঠে ট্রফি ধরে রাখার লড়াই তাদের।
- বিশ্বকাপের ঠিক আগেই বাংলাদেশকে বাতিল করে দিয়েছে আইসিসি। নেওয়া হয়েছে স্কটল্যান্ডকে। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলছে শ্রীলঙ্কায়।
- ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ বার প্রতিযোগিতা যৌথ ভাবে আয়োজন করছে ভারত এবং শ্রীলঙ্কা।
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ গড়াপেটা? আইসিসির নজরে রানার্স নিউ জ়িল্যান্ডের ম্যাচ, তদন্তে দুর্নীতি দমন শাখা
-
নির্বাচনের পাশাপাশি বিশ্বকাপ না খেলা নিয়েও তদন্ত, বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে চাপ বাড়ছে ক্রিকেট বোর্ডের উপর
-
বাড়ির সামনে চিত্রসাংবাদিকদের ভিড়, দেশের নাম উজ্জ্বল করার কথা শুনেই ভিডিয়ো মোছার অনুরোধ দুবের
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ, পাকিস্তান বিতর্কে অবশেষে মুখ খুললেন জয় শাহ, দুই দেশকেই সতর্কবার্তা আইসিসি প্রধানের
-
ভারত এতটাই শক্তিশালী, সুবিধামতো পিচ বানানোর দরকারই পড়ে না! অভিযোগ উঠতেই মুখের উপর জবাব গম্ভীরের