টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে নামিবিয়া এবং সুপার এইটে জ়িম্বাবোয়ের বিরুদ্ধে খেলেছিলেন সঞ্জু স্যামসন। শুরুটা ভাল করলেও বেশি দূর এগোতে পারেননি। প্রথম ম্যাচে ২২ এবং দ্বিতীয় ম্যাচে ২৪ রান করেন। কী এমন হল যে শেষ দু’টি ম্যাচে বদলে গেলেন তিনি? দু’টি ম্যাচেই শতরান হাতছাড়া করেছেন। সঞ্জুর একটি গুণের কথা উল্লেখ করেছেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। তিনি মনে করেন, মানসিক উন্নতিই বাকিদের থেকে আলাদা করে দিয়েছে সঞ্জুকে।
ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে ৪২ বলে ৮৯ করেন সঞ্জু। ক্রিজ়ে টিকে থাকলে অনায়াসে শতরান করে ফেলতে পারতেন। তার আগের ম্যাচে অপরাজিত ৯৭ রান করেন।
‘আইসিসি রিভিউ’-এ শাস্ত্রী বলেছেন, “আমার মনে হয় ও অবশেষে বুঝতে পেরেছে এবং মানিয়ে নিতে শিখেছে যে, ওকে ধারাবাহিক হতে হবে। তাই শট নির্বাচন নিয়ে অনেক বেশি ভাবছে। নিজের শক্তি কাজে লাগাচ্ছে। সঞ্জুর সবচেয়ে ভাল গুণ হল, ওর হাতে সব ধরনের শট রয়েছে। কিন্তু আগে মনঃসংযোগের অভাব ছিল।”
শাস্ত্রীর সংযোজন, “সঞ্জু আগের চেয়ে মানসিক ভাবে অনেক শক্তিশালী হয়েছে। দলে ঢোকার পর থেকে কেউই ওর প্রতিভা বা দক্ষতা নিয়ে সন্দেহপ্রকাশ করেনি। তবে লোকে হতাশ ছিল ওর ধারাবাহিকতার অভাব দেখে, যা এত দিনে ওর থাকা দরকার ছিল। সেই পর্ব পেরিয়ে এসেছে সঞ্জু।”
রবিবার অহমদাবাদে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের ফাইনাল খেলবে ভারত। সেই ম্যাচেও সঞ্জুর দিকে তাকিয়ে রয়েছেন অনেকে। শাস্ত্রীর বিশ্বাস, সঞ্জু এখনও নিজের সেরাটা দেননি। ভারতের প্রাক্তন কোচ বলেছেন, “সঞ্জুর বয়স মাত্র ৩১। নিখাদ ম্যাচ জেতানো ক্রিকেটার। বৃহস্পতিবার যে রকম শট খেলেছে তাতে ওর জাত বোঝা গিয়েছে। সেই স্পর্শ, সেই শক্তি। অবিশ্বাস্য।”
আরও পড়ুন:
খারাপ ফর্মে থাকা অভিষেক শর্মাকে অনেকেই ফাইনালে বসিয়ে দেওয়ার পক্ষে আওয়াজ তুলেছেন। তবে ফাইনালে ভারতকে দল না বদলানোর পরামর্শ দিয়েছেন শাস্ত্রী। বলেছেন, “আমার মনে হয় অভিষেককে খেলানো উচিত। যে দল এত ভাল খেলছে তাতে বদল না আনাই উচিত। একই দল রাখো। শুধু অভিষেককে বলো, ‘আমরা তোমার দক্ষতা, শক্তিতে বিশ্বাস করি এবং তোমার পাশে আছি। তুমি যখন সাহসী ক্রিকেটার, তখন খোলসে ঢুকে যেয়ো না। মাঠে নেমে খোলা মনে খেলো। শেষ ম্যাচটাই সেরা ম্যাচ হতে পারে’।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- গত বারের টি২০ বিশ্বকাপজয়ী হিসাবে খেলতে নেমেছে ভারত। ঘরের মাঠে ট্রফি ধরে রাখার লড়াই তাদের।
- বিশ্বকাপের ঠিক আগেই বাংলাদেশকে বাতিল করে দিয়েছে আইসিসি। নেওয়া হয়েছে স্কটল্যান্ডকে। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলছে শ্রীলঙ্কায়।
- ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ বার প্রতিযোগিতা যৌথ ভাবে আয়োজন করছে ভারত এবং শ্রীলঙ্কা।
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ গড়াপেটা? আইসিসির নজরে রানার্স নিউ জ়িল্যান্ডের ম্যাচ, তদন্তে দুর্নীতি দমন শাখা
-
নির্বাচনের পাশাপাশি বিশ্বকাপ না খেলা নিয়েও তদন্ত, বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে চাপ বাড়ছে ক্রিকেট বোর্ডের উপর
-
বাড়ির সামনে চিত্রসাংবাদিকদের ভিড়, দেশের নাম উজ্জ্বল করার কথা শুনেই ভিডিয়ো মোছার অনুরোধ দুবের
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ, পাকিস্তান বিতর্কে অবশেষে মুখ খুললেন জয় শাহ, দুই দেশকেই সতর্কবার্তা আইসিসি প্রধানের
-
ভারত এতটাই শক্তিশালী, সুবিধামতো পিচ বানানোর দরকারই পড়ে না! অভিযোগ উঠতেই মুখের উপর জবাব গম্ভীরের