Advertisement
E-Paper

ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে অর্শদীপের এক কথাতেই তেতে গিয়েছিলেন সূর্যেরা! ম্যাচশেষে ফাঁস করল ভারতীয় বোর্ড

ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ভারত। ম্যাচের আগে দলকে তাতাতে কী বলেছিলেন অর্শদীপ সিংহ?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৬ ১৬:৩১
cricket

অর্শদীপ সিংহ। ছবি: পিটিআই।

গৌতম গম্ভীর বা সূর্যকুমার যাদব নন, এমনকি, হার্দিক পাণ্ড্যও কিছু বলেননি। বৃহস্পতিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে দলকে তাতিয়েছিলেন অর্শদীপ সিংহ। ভারতীয় পেসারের এক কথাতেই তেতে গিয়েছিলেন সূর্যেরা। অর্শদীপ কী বলেছিলেন, তা ফাঁস করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

ম্যাচের আগে ভারতীয় দলের টিম হাডলের ভিডিয়ো পোস্ট করেছে বোর্ড। সেখানে দেখা যাচ্ছে, সকলে গোল হয়ে দাঁড়িয়ে। সকলে অপেক্ষা করছেন অর্শদীপের। তিনি আসার সঙ্গে সঙ্গে সকলে চুপ করে গেলেন। তার পরেই অর্শদীপ বললেন, “সকাল থেকে অনেক কথা হয়েছে। তাই আমি এখন একটাই কথা বলব। ভাল খেলছি। উপভোগ করে খেলব।”

তবে উপভোগ মানে শুধু নিজের কথা ভাবা নয়, দলের কথা ভাবতে হবে বলেও জানিয়েছেন অর্শদীপ। ভারতীয় পেসার বলেন, “উপভোগ করার মানে এই নয় যে, নিজের ৫০ হওয়ার পর আউট হয়ে চলে এলাম, বা চার ওভার বল করে কাজ শেষ হয়ে গেল। চেষ্টা করতে হবে দাপট দেখাতে। যার দিন হবে, সে খেলা শেষ করার চেষ্টা করুক।”

যাঁরা ফর্মে নেই তাঁদের জন্যও বার্তা দেন অর্শদীপ। তিনি বলেন, “যার দিন নয়, সে ফর্মে ফেরার চেষ্টা করুক। ইংরেজিতে একটা কথা আছে। যার অর্থ, ইচ্ছা থাকলেই উপায় হয়। সেই উপায় বার করতে হবে।” তার পরেই অর্শদীপ মজা করে বলেন, “আমার ইংরেজি শেষ হয়ে গিয়েছে। তাই এ বার মাঠে নেমে উপভোগ করো।”

অর্থাৎ, দলকে ফুরফুরে মেজাজে চাপ না নিয়ে খেলার পরামর্শ দিয়েছিলেন অর্শদীপ। মাঠে সেটাই দেখা গিয়েছে। ব্যাট করতে নেমে সকলেই নিজের নিজের দায়িত্ব পালন করেছেন। আবার দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড যখন লড়াই করছে তখনও চাপ নেননি সূর্যেরা। ঠান্ডা মাথায় খেলেছেন। ম্যাচ শেষ করেছেন। জিতে ফাইনালে উঠেছেন।

Team India Arshdeep Singh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy