শূন্যের হ্যাটট্রিকের পর চতুর্থ ম্যাচে ১৫ রান করেছেন অভিষেক শর্মা। শূন্যের গেরো কাটালেও এখনও রানে ফিরতে পারেননি তিনি। দেখে বোঝা যাচ্ছে, আত্মবিশ্বাস নেই। এই পরিস্থিতি থেকে অভিষেক কী ভাবে রানে ফিরতে পারেন, তা জানেন ব্যাটিং কোচ সীতাংশু কোটাক। কিন্তু এখন আর কিছু করার নেই বলে জানালেন তিনি।
ভারতকে সবচেয়ে চিন্তায় রেখেছে ওপেনার অভিষেক শর্মার ফর্ম। আইসিসি ক্রমতালিকায় বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটারকে দেখে মনে হচ্ছে, আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন। তবে কোটাকের মতে, এখন কিছু বদলাতে যাওয়া মুশকিল। তিনি বলেন, “অভিষেক তো আগে আইপিএলেও এই পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে। ১৫ দিন সময় থাকলে না হয় কিছু করা যেত। কিন্তু দু’দিনের মধ্যে তো বেশি কিছু বদলানো যাবে না। যত বেশি বলা হবে, তত ওর মনে সন্দেহ তৈরি হবে। এটাই আমার কোচিং দর্শন।”
যদি বদলাতে হত, তা হলে কী বলতেন অভিষেককে? সেটাও জানান কোটাক। ভারতের ব্যাটিং কোচ বলেন, “ওকে বলতাম, বল দেখে খেলতে। একটু সময় নিতে। শুধু অভিষেক নয়, যে কোনও ব্যাটার খারাপ ফর্মে থাকলে তাকে কম ঝুঁকি নিয়ে খেলতে বলা উচিত। তবেই সে রানে ফিরবে। কিন্তু এখন সেই সময় আর নেই।” অর্থাৎ, রোগের ওষুধ জানলেও এখন আর সারানোর সময় নেই বলেই জানালেন তিনি। এর আগে বার বার দলের অধিনায়ক সূর্যকুমার যাদব ও কোচিং স্টাফেরা বলছিলেন, অভিষেককে নিয়ে কোনও চিন্তা নেই তাঁদের। ভারতীয় ওপেনারের রানে ফেরা সময়ের অপেক্ষা। কিন্তু চতুর্থ ম্যাচেও ব্যর্থতার পর বয়ান বদলাল কোটাকের। তবে কি অভিষেককে নিয়ে হাল ছেড়ে দিল ভারত?
আরও পড়ুন:
পরের দুই ম্যাচে চাপ সামলে দলের খেলা ছাড়া আরও কোনও উপায় নেই বলেই জানিয়েছেন কোটাক। সেই বার্তাই অভিষেককে দিয়েছেন তিনি। কোটাক বলেন, “চাপ সামলাতে হবে। চাপ সামলেই ভাল খেলতে হবে। আর দুটো ম্যাচ বাকি। যদি এই পর্যায়ে এত বড় দলের ব্যাটার সেই চাপ সামলাতে না পারে, তো আর কবে পারবে? জানি একটা দিন খারাপ গিয়েছে। রোজ রোজ তা হবে না। আমাদের পরের দুটো ম্যাচে ভাল খেলতে হবে। জিততে হবে।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- গত বারের টি২০ বিশ্বকাপজয়ী হিসাবে খেলতে নেমেছে ভারত। ঘরের মাঠে ট্রফি ধরে রাখার লড়াই তাদের।
- বিশ্বকাপের ঠিক আগেই বাংলাদেশকে বাতিল করে দিয়েছে আইসিসি। নেওয়া হয়েছে স্কটল্যান্ডকে। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলছে শ্রীলঙ্কায়।
- ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ বার প্রতিযোগিতা যৌথ ভাবে আয়োজন করছে ভারত এবং শ্রীলঙ্কা।
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ গড়াপেটা? আইসিসির নজরে রানার্স নিউ জ়িল্যান্ডের ম্যাচ, তদন্তে দুর্নীতি দমন শাখা
-
নির্বাচনের পাশাপাশি বিশ্বকাপ না খেলা নিয়েও তদন্ত, বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে চাপ বাড়ছে ক্রিকেট বোর্ডের উপর
-
বাড়ির সামনে চিত্রসাংবাদিকদের ভিড়, দেশের নাম উজ্জ্বল করার কথা শুনেই ভিডিয়ো মোছার অনুরোধ দুবের
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ, পাকিস্তান বিতর্কে অবশেষে মুখ খুললেন জয় শাহ, দুই দেশকেই সতর্কবার্তা আইসিসি প্রধানের
-
ভারত এতটাই শক্তিশালী, সুবিধামতো পিচ বানানোর দরকারই পড়ে না! অভিযোগ উঠতেই মুখের উপর জবাব গম্ভীরের