টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে চাপে ভারতীয় দল। সেমিফাইনালে ওঠার আশা জিইয়ে রাখতে হলে বৃহস্পতিবার জ়িম্বাবোয়েকে বড় ব্যবধানে হারাতে হবে সূর্যকুমার যাদবদের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের প্রথম একাদশ নির্বাচন নিয়েও প্রশ্ন উঠেছে। স্বাভাবিক ভাবেই জ়িম্বাবোয়ে ম্যাচের আগে সতর্ক গৌতম গম্ভীরেরা। প্রথম একাদশে তিনটি পরিবর্তন করতে পারে ভারত।
জ়িম্বাবোয়ের বিরুদ্ধেও ইনিংস শুরু করবেন অভিষেক শর্মা এবং ঈশান কিশন। অভিষেককে আরও একটা সুযোগ দেওয়ার পক্ষে গম্ভীরেরা। তাই বৃহস্পতিবারের ম্যাচেও ওপেনিং জুটি পরিবর্তন হচ্ছে না। তিন নম্বরে ব্যাট করবেন তিলক বর্মা। তাঁর খেলা নিয়ে কোনও প্রশ্ন নেই। ব্যাটিং অর্ডারের চার নম্বরে থাকবেন সূর্য। দলের অধিনায়কের খেলা নিয়ে কোনও প্রশ্ন নেই। ব্যাটিং অর্ডারের পাঁচ নম্বরে দেখা যেতে পারে হার্দিক পাণ্ড্যকে। ছয় নম্বরে ব্যাট করবেন সম্ভবত শিবম দুবে। রানের মধ্যে রয়েছেন অলরাউন্ডার। তাঁকে বসানোর ঝুঁকি নেওয়া হবে না।
জ়িম্বাবোয়ের বিরুদ্ধে ভারত সম্ভবত পাবে না রিঙ্কু সিংহকে। অসুস্থ বাবাকে দেখতে বাড়ি গিয়েছেন তিনি। তাঁর জায়গায় প্রথম একাদশে আসতে পারেন সঞ্জু স্যামসন। কেরলের উইকেটরক্ষক-ব্যাটারকে চেন্নাইয়ে ফিনিশারের দায়িত্ব দেওয়া হতে পারে। তিনি নামবেন সাত নম্বরে। আট নম্বরে আরও এক অলরাউন্ডার থাকবেন। দলে ফিরবেন সহ-অধিনায়ক অক্ষর পটেল।
আরও পড়ুন:
শেষ তিনটি জায়গা বিশেষজ্ঞ বোলারদের। চেন্নাইয়ের স্পিন সহায়ক ২২ গজে জ়িম্বাবোয়েকে স্পিনের জালে ফাঁসানোর পরিকল্পনা করতে পারেন গম্ভীরেরা। তাই একমাত্র বিশেষজ্ঞ জোরে বোলার হিসাবে থাকবেন জসপ্রীত বুমরাহ। দু’জন বিশেষজ্ঞ স্পিনারের খেলার সম্ভাবনা রয়েছে। বরুণ চক্রবর্তীর সঙ্গে দেখা যেতে পারে কুলদীপ যাদবকে। বুমরাহের সঙ্গে জোরে বোলিং আক্রমণের দায়িত্ব সামলাবেন হার্দিক এবং শিবম।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- গত বারের টি২০ বিশ্বকাপজয়ী হিসাবে খেলতে নেমেছে ভারত। ঘরের মাঠে ট্রফি ধরে রাখার লড়াই তাদের।
- বিশ্বকাপের ঠিক আগেই বাংলাদেশকে বাতিল করে দিয়েছে আইসিসি। নেওয়া হয়েছে স্কটল্যান্ডকে। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলছে শ্রীলঙ্কায়।
- ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ বার প্রতিযোগিতা যৌথ ভাবে আয়োজন করছে ভারত এবং শ্রীলঙ্কা।
-
১০:৪৩
টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ গড়াপেটা? আইসিসির নজরে রানার্স নিউ জ়িল্যান্ডের ম্যাচ, তদন্তে দুর্নীতি দমন শাখা -
নির্বাচনের পাশাপাশি বিশ্বকাপ না খেলা নিয়েও তদন্ত, বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে চাপ বাড়ছে ক্রিকেট বোর্ডের উপর
-
বাড়ির সামনে চিত্রসাংবাদিকদের ভিড়, দেশের নাম উজ্জ্বল করার কথা শুনেই ভিডিয়ো মোছার অনুরোধ দুবের
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ, পাকিস্তান বিতর্কে অবশেষে মুখ খুললেন জয় শাহ, দুই দেশকেই সতর্কবার্তা আইসিসি প্রধানের
-
ভারত এতটাই শক্তিশালী, সুবিধামতো পিচ বানানোর দরকারই পড়ে না! অভিযোগ উঠতেই মুখের উপর জবাব গম্ভীরের