Advertisement
E-Paper

প্রথম ম্যাচেই মাঠে ধোনির চেন্নাই, কলকাতার বিরুদ্ধে খেলা কবে? দেখে নিন পুরো সূচি

আইপিএলের সূচি প্রকাশ করেছে বিসিসিআই। প্রথম দিনই মাঠে নামবে চেন্নাই সুপার কিংস। কবে কবে তাদের খেলা রয়েছে, দেখে নিন পুরো তালিকা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:২৩
File picture of MS Dhoni

চেন্নাই সুপার কিংসের জার্সিতে আবার মাঠে নামতে দেখা যাবে মহেন্দ্র সিংহ ধোনিকে। দলের অধিনায়ক তিনি। —ফাইল চিত্র

আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রথম দিনই মাঠে নামছে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস। তাদের বিরুদ্ধে গত বারের আইপিএল চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স। গ্রুপ লিগে আর কোন কোন দলের বিরুদ্ধে খেলতে হবে ধোনিদের? দেখে নিন পুরো তালিকা।

৩১ মার্চ গ্রুপ লিগে প্রথম ম্যাচ খেলবে চেন্নাই। তাদের শেষ গ্রুপ ম্যাচ ২০ মে দিল্লির বিরুদ্ধে। এ বারের আইপিএলের নিয়ম অনুযায়ী প্রতিটি দল তার নিজের গ্রুপের বাকি চারটি দলের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলবে। অন্য গ্রুপের পাঁচটি দলের বিরুদ্ধে খেলবে দু’টি করে ম্যাচ।

অর্থাৎ, মুম্বই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে দু’টি করে ম্যাচ খেলবে চেন্নাই। অন্য দিকে সানরাইজার্স হায়দরাবাদ, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, পঞ্জাব কিংস ও গুজরাত টাইটান্সের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলবেন ধোনিরা।

দেখে নিন চেন্নাইয়ের সূচি—

Schedule of CSK in IPL 2023

আইপিএলে চেন্নাই সুপার কিংসের সূচি গ্রাফিক: শৌভিক দেবনাথ।

IPL CSK MS Dhoni Schedule
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy