একাধিক সংগঠন এবং রাজনৈতিক দলের প্রতিবাদের জেরে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বাংলাদেশের জোরে বোলারকে ছেঁটে ফেলতে হওয়ায় ধাক্কা খেলেছিল কলকাতা নাইট রাইডার্স। শাহরুখ খানের দলের বোলিং আক্রমণ আইপিএল শুরুর অনেক আগেই ঘেঁটে যায়। তা নিয়ে অবশেষে মুখ খুললেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল।
মুস্তাফিজুরের খেলতে না পারা নিয়ে সাবধানি মন্তব্য করেছেন ধুমল। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘‘আমি শুধু বলব, এটা দুর্ভাগ্যজনক। এর বাইরে আমার কিছু জানা নেই। মাঝে মাঝে কিছু ঘটনা এমন ভাবে ঘটে, যেগুলো দুর্ভাগ্যজনক। আমার মনে হয় না প্রতিদিনের ক্রিকেট পরিচালনায় সরকারের কোনও বক্তব্য বা ভূমিকা রয়েছে। সরকার সার্বিক ভাবে ক্রিকেটের সমর্থক।’’ ধুমল আরও বলেছেন, ‘‘কখনও কখনও আমাদের চারপাশে এমন কিছু ঘটনা ঘটে, যেগুলির পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নিতে হয়। আশা করব, সকলের শুভবুদ্ধির উদয় হবে। ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না।’’
দলের অন্যতম দুই প্রধান জোরে বোলার হর্ষিত রানা এবং মাথিশা পাথিরানাকে পাচ্ছে না কেকেআর। আর নিলামে ৯ কোটি ২০ লাখ টাকা দিয়ে কিনেও মুস্তাফিজুরকে আইপিএলে খেলাতে পারছে না কেকেআর। অথচ তিনি ফিট। আইপিএল শুরুর আগেই সমস্যায় পড়ে যান অজিঙ্ক রাহানেরা। কিছু সংগঠনের দাবি মেনে বাংলাদেশের বোলারকে আইপিএল থেকে বাদ দেওয়া নিয়ে এত দিন চুপ ছিলেন বিসিসিআইয়ের কর্তারা। অবশেষে মুখ খুললেন ধুমল।
মুস্তাফিজুরকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রভাব পড়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপেও। ভারতের মাটিতে খেলতে রাজি হয়নি বাংলাদেশ। ওই ঘটনার পর ভারতের মাটিতে লিটন দাসদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করে বাংলাদেশের তৎকালীন তদারকি সরকার। জয় শাহের আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কর্তারা নানা ভাবে বুঝিয়েও রাজি করাতে পারেননি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্তাদের। শেষপর্যন্ত বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে নিয়ে আয়োজিত হয় টি-টোয়েন্টি বিশ্বকাপ।
আরও পড়ুন:
আইপিএল খেলতে না পারা মুস্তাফিজুর অবশ্য বসে নেই। তিনি লাহৌর কলন্দর্সের হয়ে পাকিস্তান সুপার লিগে খেলছেন। ভারতের ২ কোটি টাকায় তাঁকে দলে নিয়েছেন লাহৌর কর্তৃপক্ষ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
- আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার। গত বছর প্রথম বার ট্রফি জিতেছিল বেঙ্গালুরু।
-
সরাসরি
১৯:০১
ঘরের মাঠে বেহাল দিল্লি, কেকেআর বোলারদের দাপট, রাহানেদের বিরুদ্ধে অক্ষরেরা ১১৬/৫ -
১৭:৫৬
কোহলির মন্ত্রেই কোহলিকে আউট করেছেন প্রিন্স, ম্যাচের পর লখনউ ক্রিকেটারের পিঠ চাপড়ে দিলেন বিরাট -
১৭:৪৮
ধোনির আইপিএল খেলা নিয়ে ধোঁয়াশা অব্যাহত, এর মধ্যেই অন্য নজির গড়ে ফেললেন মাহি -
আইপিএলে আবার ধূমপান-বিতর্ক! বিমানের ভিতরেই ই-সিগারেট সেবন চহলের? ভিডিয়ো ঘিরে উঠছে প্রশ্ন
-
২১ বছর বয়সেই অবসর নিয়ে নেবে বৈভব! ভবিষ্যদ্বাণী প্রাক্তন ইংরেজ অধিনায়ক ভনের