Advertisement
E-Paper

IPL 2022: আইপিএল-এ কী নামে খেলতে চলেছে সঞ্জীব গোয়েঙ্কার লখনউ, প্রকাশ্যে এল দলের নাম এবং লোগো

কলকাতার শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার মালিকানাধীন এই দল ইতিমধ্যেই তাদের তিন ক্রিকেটারের নাম জানিয়ে দিয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২২ ১৯:০৫
লখনউয়ের নাম প্রকাশিত।

লখনউয়ের নাম প্রকাশিত। ফাইল ছবি

আইপিএল-এর নতুন দল লখনউয়ের নাম এবং লোগো সরকারি ভাবে প্রকাশ করা হল। আইপিএল-এ তারা খেলতে চলেছে ‘লখনউ সুপার জায়ান্টস’ নামে। কলকাতার শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার মালিকানাধীন এই দল ইতিমধ্যেই তাদের তিন ক্রিকেটারের নাম জানিয়ে দিয়েছে।

আইপিএল-এ যে লখনউ থেকে যে একটি দল থাকছে তা আগেই জানা গিয়েছিল। কিন্তু সরকারি ভাবে এতদিন তাদের নাম বা লোগো কিছুই প্রকাশ করা হয়নি। বরং অভিনব ভাবনাচিন্তা থেকে সমর্থকদের থেকেই দলের নাম জানতে চাওয়া হয়েছিল। জানা গিয়েছে, সব থেকে বেশি সমর্থক লখনউ সুপার জায়ান্টস নামের পক্ষেই মত দিয়েছেন।

উল্লেখ্য, আইপিএল-এ চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস নির্বাসিত থাকার সময় পুণে এবং গুজরাত থেকে দু’টি দল নেওয়া হয়েছিল। পুণে দলের মালিক ছিলেন সঞ্জীব। তখন তাঁর দলের নাম ছিল পুণে সুপার জায়ান্ট, যে দলে খেলেছেন মহেন্দ্র সিংহ ধোনি, স্টিভ স্মিথের মতো তারকা ক্রিকেটার।

কিছু দিন আগেই নিজেদের তিন ক্রিকেটারের নাম জানিয়েছে লখনউ। সব থেকে বেশি দামে তারা নিতে চলেছে কেএল রাহুলকে। এ ছাড়া, রবি বিষ্ণোই এবং অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিসকে নিয়েছে তারা।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy