ব্যাট হাতে ছন্দে নেই অজিঙ্ক রাহানে। রবিবার ইডেনে রাজস্থান রয়্যালসকে কলকাতা নাইট রাইডার্স হারালেও রান পাননি রাহানে। শূন্য রানে আউট হয়েছেন তিনি। এই ইনিংসের পর লজ্জার রেকর্ড গড়েছেন কেকেআর অধিনায়ক। তিনি ছুঁয়ে ফেলেছেন গৌতম গম্ভীরকে।
আগের ম্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে প্রথম বলেই শূন্য রানে আউট হয়েছিলেন রাহানে। কাগিসো রাবাডার বলে ক্যাচ দিয়ে ফিরেছিলেন তিনি। রাজস্থানের বিরুদ্ধে দ্বিতীয় বলে শূন্য রানে আউট হয়েছেন। নান্দ্রে বার্গারের বলে খোঁচা মেরে ফিরেছেন কেকেআর অধিনায়ক।
গম্ভীরের পর রাহানে কেকেআরের দ্বিতীয় অধিনায়ক যিনি পর পর দু’ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন। গম্ভীর অবশ্য পর পর তিন ম্যাচে শূন্য রানে আউট হওয়ার নজির গড়েছিলেন। ২০১৪ সালে আইপিএলের প্রথম তিন ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে শূন্য রানে আউট হয়েছিলেন তিনি। যদিও সে বার অধিনায়ক হিসাবে কেকেআরকে দ্বিতীয় বার আইপিএল চ্যাম্পিয়ন করেছিলেন গম্ভীর।
আরও পড়ুন:
আইপিএলে ওপেনার হিসাবে সবচেয়ে বেশি শূ্ন্যের রেকর্ড গড়েছেন রাহানে। আইপিএলে এই নিয়ে ১২ বার শূন্য রানে আউট হলেন তিনি। ছাপিয়ে গেলেন পার্থিব পটেলকে। ১১ বার শূন্য রানে আউট হয়েছিলেন তিনি। তিন নম্বরে রয়েছেন শিখর ধাওয়ান ও গম্ভীর। তাঁরা দু’জনেই ১০ বার শূন্য রানে আউট হয়েছিলেন। ৯ বার শূন্য রানে আউট হওয়ার নজির রয়েছে ডেভিড ওয়ার্নারের।
তবে সব মিলিয়ে ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি বার শূ্ন্য রানে আউট হওয়ার রেকর্ড রয়েছে গ্লেন ম্যাক্সওয়েলের দখলে। ১৯বার শূন্য রানে আউট হয়েছেন তিনি। ১৮ বার শূন্য রানে আউট হওয়ার নজির রয়েছে সুনীল নারাইন ও দীনেশ কার্তিকের দখলে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস
-
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী