অতীতে তিনি দীর্ঘ দিন চেন্নাইয়ের হয়ে আইপিএল খেলেছেন। এখন তিনি কলকাতার বোলিং কোচ। সেই ডোয়েন ব্র্যাভো রবিবার আচমকাই হাজির হলেন চেন্নাইয়ের একটি অনুষ্ঠানে। পরলেন হলুদ জার্সি। ব্র্যাভোর এ হেন জার্সিবদলে ক্ষুব্ধ কেকেআর সমর্থকেরা। তাঁরা ব্র্যাভোকে ‘গুপ্তচর’ বলে দাগিয়ে দিয়েছেন। এ দিকে, চেন্নাইয়ের অনুষ্ঠানে প্রাক্তন ক্রিকেটারদের পুনর্মিলন দেখা গিয়েছে।
রবিবার সকালেই ব্র্যাভোর ছবি পোস্ট করে চেন্নাই। সেখানে দেখা যায়, ‘হুইসল পোড়ু’ লেখার সামনে দাঁড়িয়ে তিনি ছবি তুলছেন। পরে একটি ভিডিয়োয় অম্বাতি রায়ডুকে দেখা গিয়েছে একটি দরজায় আঘাত করতে। আচমকাই সেই ঘর থেকে বেরিয়ে আসেন ব্র্যাভো। চেন্নাইয়ের দুই প্রাক্তন ক্রিকেটারকে খুনসুটি করতে দেখা যায়। একে অপরের খোঁজও নিয়েছেন।
কেকেআরের সমর্থকেরা এই দৃশ্যে ক্ষিপ্ত। তাঁদের দাবি, এক দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা সত্ত্বেও কেন অন্য দলের অনুষ্ঠানে যাবেন ব্র্যাভো। কেউ কেউ বলেন, কলকাতা থেকে ‘ব্র্যাভো’কে অপহরণ করেছে চেন্নাই। কেউ কেউ ব্র্যাভোকে ‘চেন্নাইয়ের গুপ্তচর’ বলেও দাগিয়ে দেন।
আরও পড়ুন:
ধোনিদের পুনর্মিলন উৎসব
সমর্থকদের জন্য এ দিন একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল চেন্নাই। প্রাক্তন ক্রিকেটারেরা বর্তমানদের সঙ্গে একটি মজার ক্রিকেট ম্যাচে অংশ নেন। ম্যাথু হেডেন, মাইক হাসি, ব্র্যাভো, মুথাইয়া মুরলীধরন, মুরলী বিজয়, পার্থিব পটেল, সুব্রহ্মনিয়ম বদ্রীনাথ, সুরেশ রায়নাকে খেলতে দেখা গিয়েছে। এক সময় সকলেই ধোনির অধীনে খেলেছেন। তাঁদের সঙ্গে মজা করেছেন ধোনি। উইকেটরক্ষা করেছেন ৪৪ বছরের ক্রিকেটার। সকলের মুখে ছিল মাইক্রোফোন। ফলে কথাবার্তা থেকে খুনসুটি, সবই শোনা গিয়েছে স্টেডিয়ামের স্পিকারে। সবচেয়ে আবেগপ্রবণ মুহূর্ত তৈরি হয় ধোনি মাঠে ঢোকার সময়। গোটা স্টেডিয়াম ‘ধোনি, ধোনি’ এবং ‘সিএসকে, সিএসকে’ চিৎকারে মুখরিত হয়ে ওঠে। এক মহিলা সমর্থক কেঁদে ফেলেন। এ দিন ধোনি দলের তিন টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ক্রিকেটার সঞ্জু স্যামসন, শিবম দুবে এবং অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী আয়ুষ মাত্রেকে সংবর্ধনা দেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস
-
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী