চোট পাওয়ায় আসন্ন আইপিএলে খেলতে পারবেন না হর্ষিত রানা। বুধবার আনুষ্ঠানিক ভাবে তাঁর পরিবর্ত ক্রিকেটার নিল কেকেআর। আইপিএলের তরফে এক বিবৃতিতে এই ঘোষণা করা হয়েছে। গুজরাতও এক ক্রিকেটার পরিবর্তন করেছে।
আইপিএলের বিবৃতি অনুযায়ী, হর্ষিতের জায়গায় কেকেআর নিয়েছে নবদীপ সাইনিকে। তিনি ৭৫ লক্ষ টাকায় যোগ দিয়েছেন কেকেআরে। গত কয়েক দিন ধরেই কেকেআরের নেটে নিয়মিত বল করতে দেখা গিয়েছে নবদীপকে। তাঁর সঙ্গেই দৌড়ে ছিলেন আকাশ মাধোয়াল, কেএম আসিফ, সন্দীপ ওয়ারিয়রেরা। শেষ পর্যন্ত অভিজ্ঞ নবদীপকেই বেছে নেওয়া হয়েছে।
এখনও পর্যন্ত ৩২টি আইপিএল ম্যাচে ২৩টি উইকেট নিয়েছেন নদবীপ। ভারতের হয়ে খেলে ২৩টি আন্তর্জাতিক উইকেট রয়েছে তাঁর। ‘কেকেআর নাইট ক্লাবে’ তিনি বলেছেন, “কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা খুবই গর্বের ব্যাপার। আমি কেকেআরের ক্রিকেটার, এটা বললেই আলাদা অনুভূতি আসে। নাইট রাইডার হয়ে খুব ভাল লাগছে।”
প্রথম বার কবে জানতে পেরেছিলেন কেকেআরে যোগ দেওয়ার কথা? নবদীপের উত্তর, “গত কাল (মঙ্গলবার) রাতেই জানতে পেরেছিলাম। বুঝতেই পারছিলাম না কী বলব। সত্যি বলতে, যে ভাবে পরিশ্রম করছিলাম এবং সব কিছু যে ভাবে চলছিল তাতে একটা আশা তো ছিলই। যে কোনও দিনই জানানো হতে পারে বলে আশা ছিল। সবই ঈশ্বরের কৃপা।”
কেকেআরে যোগ দিয়ে আবার ভারতীয় ক্রিকেটের মূলস্রোতে ফিরতে চান নবদীপ। তাঁর কথায়, “গত কয়েকটা বছর জীবন উত্থান-পতনের মধ্যে দিয়ে গিয়েছে। ফলে এটা আমার কাছে পুনরুজ্জীবনের মতো। কঠিন সময়ে পরিশ্রমই আমার কাছে আসল ছিল। সেটা করার জন্যই এই সুযোগ এসেছে।”
আরও পড়ুন:
গুজরাত নিয়েছিল পৃথ্বীরাজকে। তাঁর জায়গায় কুলবন্তকে নেওয়া হয়েছে। তিনি আইপিএলে ৬টি উইকেট নিয়েছেন। অতীতে কেকেআর, গুজরাত এবং বেঙ্গালুরুর হয়ে খেলেছেন। গুজরাতে তিনি পাবেন ৩০ লক্ষ টাকা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
- আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার। গত বছর প্রথম বার ট্রফি জিতেছিল বেঙ্গালুরু।
-
১৭:৫৬
‘সামনে বিয়ে নাকি’? টসের সময় সঞ্চালকের প্রশ্ন শুভমনকে, কী বললেন গুজরাতের অধিনায়ক? -
১৫:০৩
টানা তিন ম্যাচ জিতে আইপিএলের প্লেঅফের লড়াইয়ে কেকেআর, কী ভাবে শেষ চারে জায়গা করে নিতে পারে শাহরুখ খানের দল? -
১২:১২
আইপিএলে নতুন মাইলফলক স্পর্শ নারাইনের, প্রথম বিদেশি বোলার হিসাবে নজির কেকেআর স্পিনারের -
সহজ ম্যাচও কঠিন করে জিতল গুজরাত, সুদর্শনের অর্ধশতরানে জয় ৪ উইকেটে, ব্যাটিং ব্যর্থতায় আবার হার পঞ্জাবের
-
জয়ের হ্যাটট্রিক কেকেআরের! আইপিএলে দুর্দান্ত প্রত্যাবর্তন রাহানের দলের, হায়দরাবাদ ৭ উইকেটে উড়ে গেল নারাইন-বরুণদের সামনে