একের পর এক ম্যাচে ব্যর্থ হলেও খেলেই চলেছেন ক্যামেরন গ্রিন। ২৫ কোটি ২০ লক্ষ টাকা দিয়ে তাঁকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। সেই কারণেই কি তাঁকে দলের বাইরে রাখতে পারছে না কেকেআর? মঙ্গলবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধেও খেলছেন গ্রিন। দলে একটিই পরিবর্তন করেছে কেকেআর। নবদীপ সাইনির বদলে বরুণ চক্রবর্তী ফিরেছেন।
চেন্নাইয়ের মাঠে টস জেতেন রাহানে। তিনি বলেন,“আমাদের দলে একটাই বদল হয়েছে। বরুণ চক্রবর্তী ফিট। নবদীপ সাইনির বদলে ও ঢুকেছে।” যদিও কেকেআরের ইমপ্যাক্ট প্লেয়ারের তালিকায় ফিন অ্যালেন ও টিম সেইফার্ট দু’জনেই রয়েছেন। ফলে অ্যালেনকেই নামানো হবে, না সেইফার্ট সুযোগ পাবেন, তা দেখা যাবে দ্বিতীয় ইনিংস শুরুর আগে।
অর্থাৎ, এই ম্যাচেও শুরুতে কেকেআরের তিন বিদেশি হলেন সুনীল নারাইন, ক্যামেরন গ্রিন ও রভম্যান পাওয়েল। ব্লেসিং মুজ়ারাবানি এই ম্যাচেও সুযোগ পাননি। নেওয়া হয়নি চেন্নাইয়ের উইকেটে খেলার অভিজ্ঞতা থাকা রাচিন রবীন্দ্রকেও। অর্থাৎ, এই ম্যাচেও অনভিজ্ঞ বোলিং আক্রমণ নিয়ে নামবে কেকেআর। সেই বৈভব অরোরা, কার্তিক ত্যাগীদের উপরেই থাকবে দায়িত্ব। স্পিন জুটি নারাইন ও বরুণকে বাড়তি দায়িত্ব নিতে হবে।
আরও পড়ুন:
কেকেআরের প্রথম একাদশ— অজিঙ্ক রাহান (অধিনায়ক), অঙ্গকৃশ রঘুবংশী, ক্যামেরন গ্রিন, রভম্যান পাওয়েল, রিঙ্কু সিংহ, রমনদীপ সিংহ, সুনীল নারাইন, অনুকূল রায়, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা, কার্তিক ত্যাগী।
ইমপ্যাক্ট প্লেয়ার— ফিন অ্যালেন, মণীশ পাণ্ডে, তেজস্বী দাহিয়া, টিম সেইফার্ট, নবদীপ সাইনি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
- আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার। গত বছর প্রথম বার ট্রফি জিতেছিল বেঙ্গালুরু।
-
০০:২০
কোহলির শতরানে হারে ফিরল কেকেআর, শনিবার ইডেনে হারলেই কি আইপিএল থেকে ছুটি রাহানেদের -
২৩:৪৯
কেকেআরের বিরুদ্ধে প্রথম রান করেই উল্লাস কোহলির! শূন্যের হ্যাটট্রিক না হওয়ায় বিরাট স্বস্তি -
১৯:২১
‘চেজ়মাস্টার’ কোহলির শতরানে জয় বেঙ্গালুরুর, টানা চার জয়ের পর হারে ফিরল কেকেআর -
১৫:৪৫
জোড়া শূন্য করেও ফুরফুরে কোহলি, কেকেআর ম্যাচের আগে নিজেই মজা করলেন নিজের পারফরম্যান্স নিয়ে -
১৩:১৬
আইপিএল থেকে ছিটকে গেলেন চেন্নাইয়ের বাঙালি ক্রিকেটার, পরিবর্ত খেলোয়াড়ের নামও জানিয়ে দিল রুতুরাজের দল