Advertisement
E-Paper

প্রথম বলে ছক্কা খেয়েও মুগ্ধ কামিন্স! বৈভবকে ‘প্রিয় খেলোয়াড়’ বলে প্রশংসায় ভরালেন হায়দরাবাদ অধিনায়ক

এ বারের আইপিএলে শনিবার প্রথম ম্যাচ খেলেছেন প্যাট কামিন্স। নেতৃত্ব দিয়েছেন সানরাইজার্স হায়দরাবাদকেও। ভাল বল করেছেন অস্ট্রেলীয় অলরাউন্ডার।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ১৪:২৫
picture of cricket

প্যাট কামিন্স। ছবি: পিটিআই।

ছক্কা খেয়েও বৈভব সূর্যবংশীকে প্রশংসায় ভরিয়ে দিলেন প্যাট কামিন্স। শনিবার রাজস্থান রয়্যালস-সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের পর অস্ট্রেলীয় অলরাউন্ডার বলেদিলেন, এখন বৈভবই তাঁর প্রিয় ক্রিকেটার।

জসপ্রীত বুমরাহ, ট্রেন্ট বোল্টকে প্রথম বলেই ছক্কা মেরেছিল বৈভব। শনিবার সেই তালিকায় যুক্ত হয়েছে কামিন্সের নাম। শনিবার এ বারের আইপিএলের প্রথম ম্যাচ খেলতে নামেন কামিন্স। এই প্রথম বল করলেন ভারতের ১৫ বছরের ব্যাটারকে। শনিবার হায়দরাবাদের সব বোলারকেই ব্যাট হাতে শাসন করেছে বৈভব। তার ৩৭ বলে ১০৩ রানের ইনিংস দেখে মুগ্ধ হায়দরাবাদ অধিনায়ক। ম্যাচের পর প্রতিপক্ষ দলের কিশোর ওপেনারকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তিনি।

কামিন্স বলেছেন, ‘‘এখন বৈভবই আমার প্রিয় ক্রিকেটার। কী জোরে বল মারে! প্রতিটি বল দূরে দূরে পাঠায়। ওর ব্যাটিং দেখতে দারুণ লাগে।’’ বোলার হিসাবে বৈভবকে বল করা কতটা কঠিন? এই প্রশ্নের উত্তরে কামিন্স বলেছেন, ‘‘বলের লাইন এবং লেংথ খুব ভাল না হলেই মেরে দেবে। বোলার হিসাবে নিখুঁত হতে হবে। ক্রিকেটজীবনটা যে ভাবে শুরু করেছে, এক কথায় দুর্দান্ত। অনেক দূর যাওয়ার সম্ভাবনা রয়েছে ওর মধ্যে। সত্যিই বৈভবের খেলা দেখতে ভাল লাগে। খেলাটা নিজের মতো করে নিয়ন্ত্রণ করতে পারে।’’

শনিবারের ইনিংসে বৈভবের ব্যাট থেকে এসেছে ৫টি চার এবং ১২টি ছক্কা। বৈভবের বড় শট নেওয়ার দক্ষতারও প্রশংসা করেছেন কামিন্স। আইপিএলের শুরুটা খারাপ করেননি অস্ট্রেলিয়ার অধিনায়কও। বৈভবের আগ্রাসের সামনেও ৪ ওভারে ২৭ রান খরচ করে ১ উইকেট নিয়েছেন কামিন্স।

সংক্ষেপে
  • আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
  • ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
  • এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
Vaibhav Sooryavanshi Pat Cummins
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy