ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই নানা মহল থেকে চাপে পড়েছে পাকিস্তান। আইসিসি-র হুঁশিয়ারি তো রয়েছেই। চিঠি দিয়ে পরোক্ষ হুমকি দিয়েছে শ্রীলঙ্কাও। এই আবহেই দেশের সরকারের সঙ্গে আবার আলোচনায় বসতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
সংবাদসংস্থাকে পিসিবি-র এক সূত্র বলেছেন, “শ্রীলঙ্কার সঙ্গে বরাবরই খুব ঘনিষ্ঠ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে পাকিস্তানের। সেটা সরকারি স্তরেই হোক বা ক্রিকেটীয় স্তরে। তাই শ্রীলঙ্কার ইমেল এত সহজে উপেক্ষা করা যাবে না। মহসিন নকভির সঙ্গে সরাসরি কথা বলেছেন শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি শাম্মি সিলভা। তিনি মনে করিয়ে দিয়েছেন, শ্রীলঙ্কার সাহায্যের জন্য এ বার পাকিস্তানের এগিয়ে আসা দরকার। ভারত-পাকিস্তান ম্যাচ না হলে টিকিট বিক্রি বাবদ প্রাপ্ত অর্থ এবং অন্যান্য খাতে অনেক ক্ষতি হবে শ্রীলঙ্কার।”
নকভি নাকি আশ্বাস দিয়েছেন যে তিনি সরকারের সঙ্গে কথা বলে উত্তর দেবেন। পাকিস্তান শ্রীলঙ্কার অনুরোধ প্রত্যাখ্যান করেছে বলে যে খবর বেরিয়েছে তা-ও অসত্য বলে তাঁর দাবি। ওই সূত্র বলেছেন, “গত কাল পর্যন্ত দেশেই ছিলেন না নকভি। তিনি শনিবার দেশে ফিরবেন। ভারত ম্যাচ বয়কট সংক্রান্ত শ্রীলঙ্কার যে ইমেল, তা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন তিনি। সোমবারের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত হয়ে যেতে পারে।”
আরও পড়ুন:
উল্লেখ্য, গত নভেম্বর পাকিস্তান সফরে গিয়েছিল শ্রীলঙ্কা। তখন নিরাপত্তার কারণ দেখিয়ে কিছু ক্রিকেটার দেশে ফিরতে চেয়েছিলেন। তাঁদের উদ্দেশে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে পাকিস্তানে পুরো সিরিজ় খেলার নির্দেশ দিয়েছিল শ্রীলঙ্কা। ফলে এ বার শ্রীলঙ্কার অনুরোধ প্রত্যাখ্যানের কোনও সুযোগই নেই পাকিস্তানের কাছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- গত বারের টি২০ বিশ্বকাপজয়ী হিসাবে খেলতে নেমেছে ভারত। ঘরের মাঠে ট্রফি ধরে রাখার লড়াই তাদের।
- বিশ্বকাপের ঠিক আগেই বাংলাদেশকে বাতিল করে দিয়েছে আইসিসি। নেওয়া হয়েছে স্কটল্যান্ডকে। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলছে শ্রীলঙ্কায়।
- ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ বার প্রতিযোগিতা যৌথ ভাবে আয়োজন করছে ভারত এবং শ্রীলঙ্কা।
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ গড়াপেটা? আইসিসির নজরে রানার্স নিউ জ়িল্যান্ডের ম্যাচ, তদন্তে দুর্নীতি দমন শাখা
-
নির্বাচনের পাশাপাশি বিশ্বকাপ না খেলা নিয়েও তদন্ত, বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে চাপ বাড়ছে ক্রিকেট বোর্ডের উপর
-
বাড়ির সামনে চিত্রসাংবাদিকদের ভিড়, দেশের নাম উজ্জ্বল করার কথা শুনেই ভিডিয়ো মোছার অনুরোধ দুবের
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ, পাকিস্তান বিতর্কে অবশেষে মুখ খুললেন জয় শাহ, দুই দেশকেই সতর্কবার্তা আইসিসি প্রধানের
-
ভারত এতটাই শক্তিশালী, সুবিধামতো পিচ বানানোর দরকারই পড়ে না! অভিযোগ উঠতেই মুখের উপর জবাব গম্ভীরের