চলছে শেষ মুহূর্তের লড়াই। আইপিএলের দুই দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও রাজস্থান রয়্যালসের মালিকানা বদল হতে চলেছে। আইপিএলের মাঝেই নতুন মালিকের নাম চূড়ান্ত হতে পারে। রেকর্ড দামে মালিকানা বদল হচ্ছে বিরাট কোহলিদের আরসিবির। খুব একটা পিছিয়ে নেই রাজস্থান রয়্যালসও।
আরসিবি কেনার লড়াইয়ে দুই সংস্থা
শুরুতে প্রায় পাঁচটি সংস্থা আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত তা দুইয়ে নেমেছে। সুইডেনের সংস্থা ইকিউটি-র বিরুদ্ধে লড়াই মণিপাল হাসপাতাল, আমেরিকার সংস্থা কোহ্লবার্গ ক্রেভিস রবার্টস (কেকেআর) ও সিঙ্গাপুরের সংস্থা টেমাসেকের মিলিত কোম্পানির।
শুরুতে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের অন্যতম মালিক গ্লেজ়ার্স এবং কোভিডের টিকা তৈরি করা সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সিইও এবং পুনাওয়ালা ফিনকর্পের চেয়ারম্যান আদার পুনাওয়ালা আগ্রহ দেখালেও এখন আর লড়াইয়ে নেই তারা।
জানা গিয়েছে, আরসিবির বাজারদর প্রায় সাড়ে ১৮ হাজার কোটি টাকা ধার্য করেছে দলের বর্তমান মালিক ব্রিটেনের পানীয় প্রস্তুতকারক সংস্থা দিয়াজিয়োর অংশ ইউনাইটেড স্পিরিটস লিমিটেড। যে দুই সংস্থা এখন দৌড়ে রয়েছে তারা সেই টাকা দিতে তৈরি। ইতিমধ্যেই দরপত্র জমা দিয়েছে তারা। যদি এই দামে আরসিবি বিক্রি হয় তা হলে প্রতিযোগিতার ইতিহাসে তা সবচেয়ে দামি দল হবে। এর আগে ২০২১ সালে ৭৮৫৯ কোটি টাকায় লখনউ সুপার জায়ান্টস কিনেছিলেন কলকাতার শিল্পপতি সঞ্জীব গোয়েন্কা। সেই রেকর্ড এ বার ভেঙে যেতে পারে।
দিয়াজিয়ো চাইছে ৩১ মার্চের মধ্যে চুক্তি করে ফেলতে। কারণ, এক বার নতুন মালিক ঠিক হয়ে গেলে তার পরেই ভারতীয় বোর্ডকে তা জানাতে পারবে তারা। পুরো প্রক্রিয়া শেষ হতে ৪৫ থেকে ৯০ দিন সময় লাগতে পারে। অবশেষে চলতি বছর সেপ্টেম্বর বা অক্টোবর মাসে নতুন মালিকের হাতে দল তুলে দেওয়া হবে। অর্থাৎ, আগামী মরসুম থেকে নতুন মালিকের অধীনে খেলতে নামবেন কোহলিরা।
আরও পড়ুন:
খুব পিছিয়ে নেই রাজস্থান রয়্যালস
বেঙ্গালুরুর পাশাপাশি রাজস্থানের মালিকানা বদলও চূড়ান্ত হওয়ার পথে। জানা গিয়েছে, তিনটি সংস্থা দরপত্র জমা দিয়েছে। তার মধ্যে আদিত্য বিড়লা গোষ্ঠী ও মিত্তল গোষ্ঠী রয়েছে। তাদের মধ্যেই কারও হাতে যাবে নতুন মালিকানা।
এই মুহূর্তে রাজস্থানের মালিকানার অধিকাংশই রয়েছে এমার্জিং মিডিয়া ভেঞ্চার্সের মনোজ বাদালের হাতে। তাঁর কাছে ৬৫ শতাংশ শেয়ার রয়েছে। রেডবার্ড ক্যাপিটাল পার্টনার্সের সঙ্গে ১৫ শতাংশ এবং লাকলান মার্ডকের হাতে ১৩ শতাংশ শেয়ার রয়েছে। বাকি ৭ শতাংশ শেয়ার ভাগ করা হয়েছে ইয়ান ম্যাকি, কাল সোমানি, সিমের মায়ো এবং মিহির পটেলের মধ্যে।
প্রথমে জানা গিয়েছিল, পুরো দল নয়, একটা অংশ বিক্রি করতে চাইছে রাজস্থান। তবে পরে জানা গিয়েছে, বেঙ্গালুরুর মতো রাজস্থানেরও পুরো দল বিক্রি হবে। দাম রাখা হয়েছে প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকা। অর্থাৎ, রাজস্থানের মালিকানা বদল হলে বেঙ্গালুরুর পর দ্বিতীয় দামি দল হবে তারা। গত ১৭ বছর ধরে ট্রফিহীন একটি দলের এই দাম কম নয়। এখন দেখার, কত তাড়াতাড়ি এই চুক্তি সম্পূর্ণ হয়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
- আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার। গত বছর প্রথম বার ট্রফি জিতেছিল বেঙ্গালুরু।
-
২০:৫৪
পাথিরানার খেলা নিয়ে টালবাহানা চলছেই, রবিবার ‘ট্র্যাভিষেক’কে থামানোর জন্য কেকেআরের পরিকল্পনা কী? জানাল দল -
১১:৪৬
পন্থদের স্বস্তি, বিয়ে সেরে লখনউয়ে যোগ দিলেন বিদেশি ক্রিকেটার -
১০:৫৪
বৈভবকে বোল্ড করে চোখ পাকিয়ে লাফালাফি! আইপিএলের মতে অসভ্যতা, শাস্তি দিল্লির জেমিসনকে -
জলে গেল পরাগের ৯০ রান! রাহুলের ব্যাটে হারের হ্যাটট্রিকের ধাক্কা কাটিয়ে জয়ে ফিরল দিল্লি
-
বিতর্কিত পরাগের ৯০ রান! আইপিএলে নেমেই ৩ উইকেট স্টার্কের, দিল্লির সামনে ২২৬ রানের লক্ষ্য দিল রাজস্থান