সুস্থ থাকা সত্ত্বেও তাঁকে ইচ্ছা করে আইপিএলে খেলতে দেওয়া হচ্ছে না। তাঁর ক্রিকেটজীবন শেষ করে দেওয়ার চেষ্টা চলছে। এমনই সব অভিযোগ তুলে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে আদালতে অভিযোগ জানালেন পেসার নুয়ান তুশারা। তাঁর দাবি, আইপিএলে খেলার জন্য অবিলম্বে অনাপত্তি শংসাপত্র (এনওসি) দেওয়া হোক।
স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কলম্বো ডিস্ট্রিক্ট কোর্টে আবেদন করেছেন তুশারা। লিখিত অভিযোগে তিনি বোর্ডের সভাপতি শাম্মি সিলভা, সচিব বান্দুলা দিসানায়েকে, কোষাধ্যক্ষ সুজীবা গোদালিইয়াড্ডা এবং সিইও অ্যাশলে ডি সিলভার নাম করেছেন।
শ্রীলঙ্কা বোর্ডের থেকে এনওসি পেয়ে তুশারা গত দু’বছর আইপিএলে খেলেছেন। এ বারও তাঁর খেলার কথা বেঙ্গালুরুর হয়ে। কিন্তু ফিটনেস পরীক্ষায় ব্যর্থ, এই অভিযোগ করে তাঁকে এনওসি দেয়নি শ্রীলঙ্কা বোর্ড। কবে দলে যোগ দেবেন তা অস্পষ্ট।
তুশারার দাবি, শ্রীলঙ্কা বোর্ডের সঙ্গে তাঁর চুক্তি ৩১ মার্চ শেষ হয়েছে। তিনি বোর্ডকে অনুরোধ করেছেন যাতে চুক্তি পুনর্নবীকরণ না করা হয়। তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়াতে চান। তুশারার আরও দাবি, তাঁকে যে জাতীয় দলে নেওয়া হবে না সেটা বোর্ড জানিয়েওছিল। তার পরেও ফিটনেসের দোহাই দেখিয়ে এনওসি না দেওয়ার কোনও অর্থ নেই। পরিকল্পিত ভাবে তাঁর ক্রিকেটজীবন শেষ করে দেওয়ার চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।
আরও পড়ুন:
শ্রীলঙ্কার ক্রিকেটার জানিয়েছেন, গোটা কেরিয়ারে তাঁর ফিটনেস যেমন ছিল এখনও তেমনই রয়েছে। অতীতে কখনও শ্রীলঙ্কা বোর্ড তাঁকে খেলতে আটকায়নি। তুশারা জানিয়েছেন, এনওসি না পেলে তাঁর জায়গায় বেঙ্গালুরু অন্য ক্রিকেটার সই করিয়ে নেবে। ফলে তাঁর আর্থিক ক্ষতি হবে। কেরিয়ারও সংশয়ে চলে যাবে।
আদালতে তুশারা আবেদন করেছেন, শ্রীলঙ্কা বোর্ড তাঁকে অবিলম্বে এনওসি দিক, স্থায়ী বা অন্তর্বর্তীকালীন শংসাপত্র দেওয়া হোক যাতে তিনি আইপিএলে অংশ নিতে পারেন। আগামী ৯ তারিখ এই মামলার শুনানি রয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
- আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার। গত বছর প্রথম বার ট্রফি জিতেছিল বেঙ্গালুরু।
-
২৩:০৯
টানা চার জয় গুজরাতের, রাজস্থানের জোড়া হার! বৈভবদের হারিয়ে পাঁচ থেকে এক লাফে দুইয়ে শুভমনেরা -
১৭:৪৭
জয়পুরে স্টেডিয়ামের ফ্লাড লাইটের প্রশংসা করলেও খুশি নন সাঙ্গাকারা! ক্যাচ পড়ার জন্য আলোর নতুন ব্যবস্থাকে দুষলেন রাজস্থান কোচ -
১৪:০০
বৈভব নাকি এক বছরের চমক! শুনেই নড়েচড়ে বসে রাজস্থান, সূর্যবংশীকে পরিণত করার চ্যালেঞ্জ নেন দলেরই এক জন -
১২:৫৪
আইপিএলের দলগুলির ক্ষতি ৫৮ কোটি টাকা! শুধু কেকেআরের জলে গিয়েছে ৩১ কোটির বেশি, কী ভাবে, জানা গেল কারণ -
১০:৫৪
কেকেআরের কাছে হেরে প্লেঅফের আশা ছেড়ে দিল দিল্লি, আগামী মরসুমের কথা অধিনায়ক অক্ষরের মুখে