চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ২৫ বলে ৭০ রানের ইনিংসে আটটি ছক্কা মেরেছেন টিম ডেভিড। তার মধ্যে একটি ছক্কা ১০৬ মিটার লম্বা। চিন্নাস্বামী স্টেডিয়ামের ছাদের উপর গিয়ে পড়েছে বল। সেটিই এখনও পর্যন্ত এই আইপিএলের সবচেয়ে বড় ছক্কা। কী ভাবে এই ছক্কা মারলেন, তার নেপথ্য কাহিনি ফাঁস করলেন ডেভিড।
অস্ট্রেলিয়ার ক্রিকেটার জানিয়েছেন, অনুশীলনে সতীর্থদের মধ্যে ছক্কা মারার প্রতিযোগিতায় হয়। কে চিন্নাস্বামীর ছাদে বল মারতে পারবেন, সেই লড়াই চলে। তার ফসল সে দিনের ১০৬ মিটার লম্বা ছক্কা। ডেভিড বলেন, “অনুশীলনে আমাদের মধ্যে প্রতিযোগিতা হয়। আমরা চিন্নাস্বামীর ছাদে বল মারার চেষ্টা করি। সেটাও করা হয় এক পাশের পিচ থেকে। ফলে দূরত্ব আরও বেড়ে যায়।”
এই অনুশীলনের ফলে খেলার সময় ছক্কা মারতে তাঁদের সুবিধা হয় বলে জানিয়েছেন ডেভিড। তিনি বলেন, “অনুশীলনে অনেক দূর থেকে ছক্কা মারতে হয় বলে ম্যাচের সময় আরও সুবিধা হয়। কারণ, তখন তো দূরত্ব কমে যায়। ওভারটন সেই বলটা জোরেই করেছিল। ঠিকঠাক ব্যাটে লেগেছিল। তাই ছাদে চলে গিয়েছে।”
আরও পড়ুন:
১০৬ মিটার লম্বা ছক্কা মারার পর সতীর্থদের উদ্দেশে চুমু ছোড়েন ডেভিড। ডাগ আউটে বসে থাকা বিরাট কোহলি-সহ বাকিদের মুখে হাসি ফোটে। বোঝাই যাচ্ছিল, অনুশীলনের মতোই ম্যাচেও ফুরফুরে মেজাজে রয়েছে পুরো দল। তার ফল পাচ্ছে বেঙ্গালুরু। পর পর দু’ম্যাচ জিতে ভাল শুরু করেছে তারা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
- আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার। গত বছর প্রথম বার ট্রফি জিতেছিল বেঙ্গালুরু।
-
১২:৩৮
রবিবার কোহলিদের বিরুদ্ধে মুম্বইয়ের অধিনায়ক রোহিত! হার্দিক, সূর্যের অনুপস্থিতিতে উঠছে শর্মারই নাম -
বেঙ্গালুরু থেকে সরানো হল আইপিএলের ফাইনাল! কবে, কোথায় ট্রফির লড়াই, জানিয়ে দিল বোর্ড, জানানো হল প্লে-অফের সূচিও
-
আইপিএলে প্লে-অফে ওঠার দৌড়ে সহজ অঙ্ক তিন দলের সামনে, কলকাতাকে কী করতে হবে? দৌড় থেকে ছিটকে গিয়েছে কারা?
-
সঞ্জুর ব্যাটে জয় চেন্নাইয়ের, অক্ষরের দিল্লিকে হারিয়ে আইপিএলে প্লেঅফের আশা উজ্জ্বল করল পাঁচ বারের চ্যাম্পিয়নেরা
-
কর্নাটকের বিধায়কদের আবদারে ক্ষুব্ধ বোর্ড, আইপিএলের ফাইনালে উঠলেও ঘরের মাঠে খেলার সুযোগ হারাতে পারেন কোহলিরা