আইপিএলের প্লে-অফের আগে শক্তি বাড়িয়ে নিল বেঙ্গালুরু। দলে যোগ দিলেন ইংল্যান্ডের জোরে বোলার রিচার্ড গ্লিসন। নুয়ান তুশারার জায়গায় তাঁকে নেওয়া হয়েছে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড তুশারাকে অনাপত্তি শংসাপত্র (এনওসি) দেয়নি। তাঁর জায়গায় এত দিন পর পরিবর্ত ক্রিকেটার নিল বেঙ্গালুরু।
৩৮ বছরের গ্লিসন ইংল্যান্ডের হয়ে ৯টি টি-টোয়েন্টি খেলেছেন। অতীতে চেন্নাই এবং মুম্বইয়ের হয়ে আইপিএলে খেলেছেন। তবে সার্বিক অভিজ্ঞতা খুবই কম। চেন্নাইয়ের হয়ে মাত্র দু’টি এবং মুম্বইয়ের হয়ে মাত্র একটি ম্যাচ খেলেছেন তিনি। তাঁকেই কয়েকটি ম্যাচের জন্য ১.৬ কোটি টাকায় কিনেছে বেঙ্গালুরু।
গত বছর নিলামে তুশারাকে নিলামে কিনেছিল বেঙ্গালুরু। ট্রফি জয়ের মরসুমে একটি ম্যাচই খেলেছিলেন শ্রীলঙ্কার ক্রিকেটার। কিন্তু এ বছর ফিটনেসের যোগ্যতামান পূরণ করতে না পারায় তাঁকে খেলার অনুমতি দেয়নি সে দেশের বোর্ড।
প্রতিবাদ করে তুশারা বোর্ডের বিরুদ্ধে মামলা করেছিলেন। কিছু দিন পরেই সেটি প্রত্যাহার করে নেন এবং বোর্ডের কাছে লিখিত আকারে ক্ষমা চান। আগেই জানিয়েছিলেন তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে পারেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেননি।
আরও পড়ুন:
আইপিএলের আর এক দল চেন্নাইও নতুন ক্রিকেটার নিয়েছে। খলিল আহমেদের জায়গায় সই করানো হয়েছে জোরে বোলার কুলদীপ যাদবকে। অতীতে রাজস্থানের হয়ে খেলেছেন কুলদীপ। তাঁকে ৩০ লক্ষ টাকায় নেওয়া হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস
-
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী