তিন বছর ধরে আইপিএল খেলছে লখনউ। প্রথম দু’বার প্লে-অফ খেললেও গত বছর প্রথম চারে শেষ করতে পারেনি তারা। ২৭ কোটি দিয়ে ঋষভ পন্থকে নিয়েও ব্যর্থ হয়েছিল দল। তবে লখনউয়ের কর্ণধার সঞ্জীব গোয়েন্কা বিশ্বাস করেন, পন্থই লখনউকে ট্রফি জেতাতে পারেন। তিনি নিজের ভুল যেমন স্বীকার করেছেন, তেমনই জবাব দিয়েছেন সমালোচকদের।
‘স্পোর্টস তক’কে দেওয়া সাক্ষাৎকারে গোয়েন্কা স্পষ্ট করেছেন, পন্থকে কিনে এবং অধিনায়ক করে কোনও ভুল করেননি তিনি। তাঁর কথায়, “দলের চারজন প্রধান বোলার না থাকলে অধিনায়ক একা কী করবে? আমাদের হাতে কারা ছিল সেটা আগে দেখা দরকার। ব্যক্তিগত ভাবে ঋষভের প্রতি আত্মবিশ্বাস রয়েছে। পন্থ দলে থাকবে কি না এ সব নিয়ে অনেকেই আলোচনা করে। আমি সে সব দেখি আর হাসি। অনেক সংবাদমাধ্যমের ‘ভিউ’ দরকার হয়। তাই সহজেই সঞ্জীব গোয়েন্কার সমালোচনা করা যায়।”
লখনউ কর্ণধারের সংযোজন, “আমি সমাজমাধ্যমের ২-৫ শতাংশ জানি, ৯০ শতাংশ নয়। তাই কেন আমার সমালোচনা করা হয় তা জানি না। মাঝেমাঝেই বিভিন্ন জিনিস চোখে পড়ে। তবে আমি সে সবে পাত্তা দিই না।”
আরও পড়ুন:
গোয়েন্কা স্বীকার করেছেন, গত বার শক্তিশালী দল না গড়ার খেসারত দিতে হয়েছে তাঁদের। এ নিয়ে নিজের ভুল স্বীকার করেছেন। তাই এ বছর মহম্মদ শামি, ওয়ানিন্দু হাসরঙ্গ, অর্জুন তেন্ডুলকর, অনরিখ নোখিয়ার মতো বোলার নেওয়া হয়েছে। গোয়েন্কা বলেছেন, “আমি ভুল করলে সেটা প্রকাশ্যে স্বীকার করি। গত বার আমাদের এমন দল ছিল না যারা ট্রফি জিততে পারে। অনেক ভুল করেছিলাম। সেটা কাজে হোক বা প্রস্তুতিতে। এ বার সেই ভুল শুধরে নিতে হবে। আমরা বুঝেছি দলে ভারসাম্য থাকলে কী হতে পারে। অনেকেই জশ ইংলিসকে আট কোটি টাকায় কেনা নিয়ে হাসাহাসি করেছেন। আপনিই বলুন, ১৮ কোটির পাথিরানা এবং ২ কোটির নোখিয়ার মধ্যে কাকে কিনবেন? নোখিয়াকে কিনলে ইংলিসের মতো দু’জন ক্রিকেটারকে কেনা যায়। সে ভাবেই (এডেন) মার্করামকে নেওয়া হয়েছে মিচেল মার্শের সঙ্গে ওপেন করানোর কথা ভেবে। দু’জনেরই মরসুমটা ভাল গিয়েছে।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস
-
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী