Advertisement
E-Paper

T20 World Cup 2021: ওপেনিং জুটিতে বিশ্বকাপের রেকর্ড রোহিত শর্মা-লোকেশ রাহুলের

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সেরা ওপেনিং জুটির রেকর্ড গড়লেন রোহিত-রাহুল। এর আগে ওপেনিং জুটিতে রেকর্ড ছিল গৌতম গম্ভীর ও বীরেন্দ্র সহবাগের।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২১ ২১:২৩
রেকর্ড করলেন রোহিত-রাহুল

রেকর্ড করলেন রোহিত-রাহুল ছবি: টুইটার থেকে।

আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে ওপেন করতে নেমে রোহিত শর্মা এবং লোকেশ রাহুল ১৪০ রান তুললেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি ভারতের সেরা ওপেনিং জুটির রেকর্ড।

রোহিত শর্মা ৪৭ বলে ৭৪ রান করেন। তাঁর ইনিংসে ৮টি চার, ৩টি ছয় রয়েছে। রাহুল ৪৮ বলে ৬৯ রান করেন। তিনি ৬টি চার, ২টি ছয় মারেন। ১৪.৪ ওভারে রোহিত ও রাহুল ১৪০ রান তোলেন। করিম জানাতের বলে মহম্মদ নবির হাতে ক্যাচ দিয়ে আউট হন রোহিত। রাহুলকে ফেরান গুলবাদিন নাইব। তিনি বোল্ড হন।

এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে ওপেনিং জুটিতে ভারতের রেকর্ড ছিল গৌতম গম্ভীর ও বীরেন্দ্র সহবাগের। ২০০৭ সালের বিশ্বকাপে তাঁরা ইংল্যান্ডের বিরুদ্ধে ডারবানে এই রেকর্ড করেছিলেন। বিশ্বকাপে রেকর্ড পাকিস্তানের বাবর আজম ও মহম্মদ রিজওয়ানের। এই বিশ্বকাপে তাঁরা ভারতের বিরুদ্ধে অপরাজিত ১৫২ রান তুলেছিলেন।

T20 World Cup 2021 rohit sharma Lokesh Rahul Indian Cricket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy