Advertisement
E-Paper

Sourav Ganguly: কলকাতার একটি রেস্তরাঁর বিরিয়ানি খেতে চাইলেন সৌরভ

বিরিয়ানি সৌরভের প্রিয় খাবার। শারীরিক সমস্যার কারণে এখন আর বেশি খাওয়া হয় না। তবু বিরিয়ানির কথা উঠতেই বিসিসিআই সভাপতির মুখে হাসি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২২ ২২:৫৩
বিরিয়ানির ভক্ত সৌরভ।

বিরিয়ানির ভক্ত সৌরভ। ফাইল ছবি।

বিরিয়ানির কথা শুনেই মুখে হাসি। খেতেও চাইলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

এক অনুষ্ঠানে নানা কথার ফাঁকে শহরের এক রেস্তরাঁর কর্ণধার শিলাদিত্য চৌধুরী খেলোয়াড় জীবনে সৌরভের খাওয়া দাওয়া সম্পর্কে জানতে চান। বিদেশে গেলে কী খেতেন জানতে চান। সৌরভ জানান, ইচ্ছা করলেও সব কিছু খেতে পারতেন না। নিয়ম মেনেই খেতে হত। সে সময় অন্য এক জন সৌরভের কাছে জানতে চান, প্রশ্নকর্তার রেস্তরাঁর বিরিয়ানি তিনি খেয়েছেন কি না।

ঠিক মনে করতে পারলেন না সৌরভ। রেস্তরাঁ কর্ণধার তখন বলেন, আপনাদের বাড়িতে আমরা কয়েক বার বিরিয়ানি সরবরাহ করেছি। আপনার দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় আমাদের বিরিয়ানি পছন্দ করেন। সে কথা মুচকি হাসলেন সৌরভ। মজার ছলে মৃদু স্বরে বলে ফেললেন, ‘‘তাহলে পাঠিয়ে দেবেন। খেয়ে দেখি।’’

বিরিয়ানি খেতে সৌরভ বরাবরই ভালবাসেন। তাঁর প্রিয় খাবারও বটে। কিন্তু এখন তাঁর খাওয়া দাওয়ার উপর নানা নিষেধাজ্ঞা জারি করেছেন চিকিৎসকেরা। হৃদযন্ত্রের সমস্যার জন্য সেই নির্দেশ মেনে চলতে হয় মহারাজকে। ইচ্ছা থাকলেও বিরিয়ানি থেকে দূরেই থাকতে হয় তাঁকে।

Sourav Ganguly biriyani BCCI
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy