Advertisement
E-Paper

বিশ্বকাপের পরেই নিউ জ়িল্যান্ড সফরে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা, তরুণ দলকে নেতৃত্ব দেবেন মহারাজ

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হলেই নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে একই ফরম্যাটে সিরিজ় খেলবে দক্ষিণ আফ্রিকা। তার জন্য ১৫ জনের দল ঘোষণা করা হল শনিবার। প্রথম সারির বেশির ভাগ ক্রিকেটারকেই দলে রাখা হয়নি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৩০
cricket

কেশব মহারাজ। ছবি: পিটিআই।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হলেই নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে একই ফরম্যাটে সিরিজ় খেলবে দক্ষিণ আফ্রিকা। তার জন্য ১৫ জনের দল ঘোষণা করা হল শনিবার। প্রথম সারির বেশির ভাগ ক্রিকেটারকেই সেখানে রাখা হয়নি। তরুণ দলকে নেতৃত্ব দেবেন কেশব মহারাজ।

বিশ্বকাপের দলে যাঁরা আছেন তাঁদের থেকে মাত্র তিন জনকে রাখা হয়েছে। বাকি সকলেই নতুন। যে হেতু আইপিএল সামনে, তাই প্রথম সারির ক্রিকেটারদের খেলিয়ে বাড়তি চাপ দিতে চায় না বোর্ড।

দলে নেওয়া হয়েছে এথান বশ, কনর এস্তারহুইজ়েন এবং জর্ডান হারমানকে। তিন জনেরই অভিষেক হতে পারে। দলে ফিরেছেন ওটনিল বার্টম্যান এবং জেরাল্ড কোয়েৎজ়ি। টনি ডি জর্জি চোট সারিয়ে ফিরেছেন। উল্লেখ্য, করবিন বশের ভাই হলেন এথান।

১৯ বছরের এনকোবানি মোকোয়েনা সুযোগ পেয়েছেন দলে। শেষ বার দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগে ১৯টি উইকেট পেয়েছিলেন তিনি। নিউ জ়িল্যান্ডের পেস সহায়ক পিচে তিনি বিপজ্জনক হয়ে উঠতে পারেন।

কোচ শুকরি কনরাড বলেছেন, “যে হেতু বিশ্বকাপের পর এই সিরিজ় হচ্ছে, তাই দলের বেশির ভাগই দেশে ফিরে যাবে। ফলে নতুন ক্রিকেটারদের কাছে সুযোগ রয়েছে আন্তর্জাতিক পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার এবং বোঝানোর যে ওরা কতটা প্রতিভাবান।”

keshav maharaj South Africa Cricket Team
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy