আইপিএলের প্রথম ম্যাচে শনিবার সানরাইজ়ার্স হায়দরাবাদের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তার আগে বোলিং আক্রমণ নিয়ে চিন্তায় গত বারের চ্যাম্পিয়নেরা। দলের অন্যতম গুরুত্বপূর্ণ বোলারকে আইপিএল খেলার অনুমতি দেয়নি তাঁর দেশের ক্রিকেট বোর্ড।
বিদেশের লিগে ক্রিকেটারদের খেলার অনুমতি দেওয়া নিয়ে এ বার কঠোর অবস্থান নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। কারও ফিটনেসে সামান্য সমস্যা থাকলেও আইপিএল বা পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলার অনুমতি দেওয়া হচ্ছে না। এই কারণে আরসিবির হয়ে খেলার অনুমতি পাননি নুয়ান তুষারা।
জাতীয় দলের স্বার্থে এ বার কড়া অবস্থান নিয়েছেন শ্রীলঙ্কার ক্রিকেটকর্তারা। ফিটনেসের ব্যাপারে সামান্যতম ছাড়ও দিতে চাইছেন না তাঁরা। জাতীয় দলের ক্রিকেটারদের জন্য ফিটনেসের নতুন মান নির্ধারণ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। সেই মান অনুযায়ী যে ক্রিকেটারেরা ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারছেন না, তাঁদের ছাড়পত্র দেওয়া হচ্ছে না। তুষারাও এই কারণে বেঙ্গালুরুর হয়ে খেলার অনুমতি পাননি।
তুষারার কোনও চোট নেই। বল করার ক্ষেত্রে কোনও সমস্যা নেই তাঁর। স্বাভাবিক অনুশীলনও করছেন। কিন্তু ফিটনেস পরীক্ষায় আটকে গিয়েছেন। শ্রীলঙ্কা ক্রিকেট সূত্রে জানা গিয়েছে, জাতীয় দলের ক্রিকেটারদের জন্য ফিটনেসের নতুন যে মান নির্দিষ্ট করা হয়েছে, তার কাছাকাছিও পৌঁছোতে পারেননি তুষারা। তাঁকে ফিটনেস বৃদ্ধির পরামর্শ দেওয়া হয়েছে। আইপিএলের পরের দিকেও তাঁর খেলার সম্ভাবনা কম।
আরও পড়ুন:
শ্রীলঙ্কার হয়ে এশিয়া কাপ খেলেছিলেন তুষারা। পরে ফর্ম ধরে রাখতে না পারায় টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ পাননি। শ্রীলঙ্কার একাধিক বোলারের চোট পাওয়ার পরও সুযোগ পাননি তিনি। গত নিলামে ১ কোটি ৬০ লাখ টাকায় তুষারাকে দলে নিয়েছিলেন বেঙ্গালুরু কর্তৃপক্ষ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস
-
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী