Advertisement
E-Paper

T20 World Cup 2021: বিশ্বকাপ থেকে বিদায়! বুড়োদের ছাঁটাইয়ের পথে ক্যারিবিয়ান বোর্ড, গেল কি থাকবেন

এক সময়ে টি-টোয়েন্টি ফরম্যাটে গোটা বিশ্ব ভয় পেত তাদের। দু’বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে তারা। সেই ওয়েস্ট ইন্ডিজ দলের দাপট এখন অস্তাচলে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২১ ১৭:৫৩
কোপ পড়তে পারে গেল, পোলার্ড, রাসেলদের উপরে।

কোপ পড়তে পারে গেল, পোলার্ড, রাসেলদের উপরে।

এক সময়ে টি-টোয়েন্টি ফরম্যাটে গোটা বিশ্ব ভয় পেত তাদের। দু’বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে তারা। সেই ওয়েস্ট ইন্ডিজ দলের দাপট এখন অস্তাচলে। গত বারের বিশ্বকাপজয়ীরা এ বার ছিটকে গিয়েছে গ্রুপ পর্ব থেকেই। আনকোরা শ্রীলঙ্কার কাছেও বৃহস্পতিবার হেরেছে তারা। এই হারের ধাক্কাতেই নড়েচড়ে বসেছে সে দেশের বোর্ড। জানা গিয়েছে, বয়স্ক ক্রিকেটারদের দল থেকে ছাঁটা হতে চলেছে।

শ্রীলঙ্কার কাছে হারের পর অধিনায়ক কায়রন পোলার্ড বলেন, “মন ভেঙে গিয়েছে। আমাদের এ নিয়ে পর্যালোচনা করতে হবে। প্রতিযোগিতার শুরু থেকে এবং মাঝে অনেক সমস্যায় পড়েছি আমরা।”

প্রথম সমস্যা হয় দল নির্বাচন নিয়ে। ৪২ বছরের ক্রিস গেলকে দলে নেওয়া হয়। বিশ্বকাপে চার ইনিংসে তাঁর রান সাকুল্যে ৩০। গত ৫ বছরে দেশের হয়ে একটি অর্ধশতরান করেছেন। ৩৭ বছরের রবি রামপলকে নিয়েও বিতর্ক কম হয়নি। টি-টোয়েন্টিতে ছ’বছর পর দলে ফিরেছিলেন তিনি। পোলার্ড নিজেও বাদ নেই। ৩৪ বছরের ক্রিকেটার চার ইনিংসে মাত্র ৪৬ রান করেছেন। রয়েছেন ডোয়েন ব্র্যাভোও। তবে ইতিমধ্যেই বিশ্বকাপের পর তিনি অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেছেন। কলকাতা নাইট রাইডার্স এবং ওয়েস্ট ইন্ডিজে অনেক হইচই হয় আন্দ্রে রাসেলকে নিয়ে। তিনি মাত্র ১৬ রান করেছেন। উইকেট নিয়েছে মাত্র দু’টি।

শোনা গিয়েছে, ওয়েস্ট ইন্ডিজ বোর্ড এ বার শেরফানে রাদারফোর্ড, শিমরন হেটমেয়ার, এভিন লিউইসদের মতো তরুণ ক্রিকেটারদের আরও তুলে ধরতে চাইছে। ফলে আগামী দিনে পোলার্ড, রাসেল, গেলদের দলে না-ও দেখা যেতে পারে।

West Indies chris gayle Kieron Pollard Andre Russell
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy