Advertisement
E-Paper

T20 World Cup 2022: ভারতের টি২০ বিশ্বকাপ এ বারও শুরু হচ্ছে পাকিস্তান ম্যাচ দিয়ে, খেলা ২৩ অক্টোবর মেলবোর্নে

টি২০ বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আইসিসি। গত বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যে ম্যাচ দিয়ে মূল পর্ব শুরু ২২ অক্টোবর থেকে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২২ ০৭:৪৮

ফাইল চিত্র।

গত বছরের পুনরাবৃত্তি। এই বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপেও পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে ভারত। ২৩ অক্টোবর মেলবোর্নে এই ম্যাচ হবে।

২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আইসিসি। গত বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যে ম্যাচ দিয়ে সিডনিতে মূল পর্ব শুরু হচ্ছে ২২ অক্টোবর থেকে। দু’টি সেমিফাইনাল সিডনি এবং অ্যাডিলেডে ৯ এবং ১০ নভেম্বর। মেলবোর্নে ফাইনাল ১৩ নভেম্বর।

মূল পর্বে (সুপার ১২) গ্রুপ ২-তে ভারত, পাকিস্তান ছাড়াও রয়েছে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা এবং যোগ্যতা অর্জন পর্ব থেকে উঠে আসা দু’টি দল। গ্রুপ ১-এ রয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, আফগানিস্তান এবং যোগ্যতা অর্জন পর্ব থেকে উঠে আসা আরও দু’টি দল।

গ্রুপ পর্বে ভারতের ম্যাচগুলি ২৩ অক্টোবর (পাকিস্তান, মেলবোর্ন, দুপুর ১-৩০), ২৭ অক্টোবর (যোগ্যতা অর্জনকারী দল, সিডনি, দুপুর ১২-৩০), ৩০ অক্টোবর (দক্ষিণ আফ্রিকা, পার্থ, বিকেল ৪-৩০), ২ নভেম্বর (বাংলাদেশ, অ্যাডিলেড, দুপুর ১-৩০), ৬ নভেম্বর (যোগ্যতা অর্জনকারী দল, মেলবোর্ন, দুপুর ১-৩০)। দু’টি সেমিফাইনাল এবং ফাইনাল ভারতীয় সময় দুপুর ১-৩০ থেকে শুরু।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

যোগ্যতা অর্জন পর্বে শ্রীলঙ্কা, নামিবিয়া এবং অন্য দু’টি দল রয়েছে গ্রুপ এ-তে। গ্রুপ বি-তে ওয়েস্ট ইন্ডিজ এবং স্কটল্যান্ডের সঙ্গে রয়েছে আরও দু’টি দল। যোগ্যতা অর্জন পর্বের এই অজানা চারটি দল আরও একটি যোগ্যতা অর্জন পর্ব খেলে উঠে আসবে।

ICC T20 World Cup india cricket Pakistan Cricket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy