Advertisement
E-Paper

Indian Cricket: নতুন বছরে কঠিন পরীক্ষা কোহলীদের, দেখুন কাদের বিরুদ্ধে কবে খেলবে ভারত

বিশ্ব টেস্ট ফাইনালে হার এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতা বাদ দিলে ২০২১ সাল ভালই গিয়েছে ভারতীয় ক্রিকেটের পক্ষে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২২ ১৮:২৭
বিরাট কোহলী, রোহিত শর্মাদের জন্য অনেক কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে।

বিরাট কোহলী, রোহিত শর্মাদের জন্য অনেক কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে।

বিশ্ব টেস্ট ফাইনালে হার এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতা বাদ দিলে ২০২১ সাল ভালই গিয়েছে ভারতীয় ক্রিকেটের পক্ষে। মাঠের বাইরে যতই বিতর্ক হোক, মাঠের অন্দরের পারফরম্যান্সে তার কোনও ছাপ পড়েনি। তবে নতুন বছরেও বিরাট কোহলী, রোহিত শর্মাদের জন্য অনেক কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে। অনেক গুরুত্বপূর্ণ সফর এবং ঘরের মাঠে সিরিজ খেলতে হবে।

বছরের শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলেছে ভারত। নতুন বছরের শুরুটাও হচ্ছে তাদের দিয়েই। আগামী ৩ জানুয়ারি থেকে জোহানেসবার্গে দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে। বিরাট কোহলীদের সামনে প্রথম বার সে দেশে টেস্ট সিরিজ জেতার হাতছানি রয়েছে। কেপ টাউনে তৃতীয় টেস্ট হবে। এরপর এক দিনের সিরিজ হবে, যেখানে ভারতীয় দলকে প্রথম বার নেতৃত্ব দেবেন কেএল রাহুল।

এর পরেই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ খেলবে ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি এক দিনের ম্যাচ এবং তিনটি টি-টোয়েন্টি খেলবে ভারত। এক দিনের সিরিজ শুরু ৬ ফেব্রুয়ারি থেকে। পরের দুটি যথাক্রমে ৯ এবং ১২ ফেব্রুয়ারি। প্রথম টি-টোয়েন্টি ১৫ ফেব্রুয়ারি। পরের দুটি ১৮ এবং ২০ ফেব্রুয়ারি। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট ২৫ ফেব্রুয়ারি থেকে। দ্বিতীয় টেস্ট ৫ মার্চ থেকে। তিনটি টি-টোয়েন্টি ১৩, ১৫ এবং ১৮ মার্চ।

এর পরেই ভারতীয় ক্রিকেটাররা ব্যস্ত হয়ে পড়বেন আইপিএল খেলতে। বোর্ডের কথা অনুযায়ী এ বার দেশের মাটিতেই এই প্রতিযোগিতা হওয়ার কথা। তবে করোনা সংক্রমণ বাড়তে থাকলে স্থান পরিবর্তন হতেও পারে।

আগামী ৯ জুন থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে ভারত। এগুলি হবে ৯, ১২, ১৪, ১৭ এবং ১৯ জুন।

এর পরেই ভারতীয় দল চলে যাবে ইংল্যান্ড সফরে। সেখানে ম্যাঞ্চেস্টারে ১ জুলাই থেকে শুরু হওয়ার কথা পঞ্চম টেস্ট, করোনার কারণে যা ২০২১ সালে পিছিয়ে গিয়েছিল। এরপর তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি এক দিনের ম্যাচও খেলবে তারা। সেখান থেকে ওয়েস্ট ইন্ডিজ সফরে সীমিত ওভারের সিরিজ খেলতে যাবে ভারত। তিনটি টি-টোয়েন্টি এবং সমসংখ্যক এক দিনের ম্যাচ খেলার কথা তাদের।

ক্যারিবিয়ান সফর থেকে ফিরেই ভারতের সামনে জোড়া পরীক্ষা। প্রথমে খেলতে হবে এশিয়া কাপ, যেখানে ভারতের বিরুদ্ধে ফের পাকিস্তানকে খেলতে দেখা যাবে। এই প্রতিযোগিতার সূচি এখনও ঘোষিত হয়নি। এশিয়া কাপের পরেই অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে ভারত। ১৬ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত চলবে প্রতিযোগিতা।

বছরের শেষে বাংলাদেশের মাটিতে তাদের বিরুদ্ধে দুটি টেস্ট এবং তিনটি এক দিনের ম্যাচ খেলবে তারা। এই সিরিজের তারিখও এখনও জানা যায়নি।

BCCI Virat Kohli Rohit Sharma
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy