সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের প্রথম একাদশে জায়গা হয়নি বৈভব সূর্যবংশীর। ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে তাকে শুধু ব্যাট করতে নামানো হয় সোমবার। দলের এই সিদ্ধান্তে খুশি নয় ১৫ বছরের ক্রিকেটার। বৈভবের অসন্তোষের কথা জানিয়েছেন রাজস্থানের সহকারী কোচ ট্রেভর পেনি।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ২৬ বলে ৭৮ রানের ইনিংস খেলার পরের ম্যাচেই বৈভব প্রথম একাদশে না থাকায় বিস্মিত হয়েছিলেন ক্রিকেটপ্রেমীরা। বৈভব নিজেও ভাবেনি, এমন হতে পারে। কেন বৈভবকে প্রথম একাদশে রাখা হল না? এই প্রশ্নের উত্তরে পেনি বলেছেন, ‘‘হায়দরাবাদের বিরুদ্ধে বৈভব ফিল্ডিং করেনি। ও একটু অসন্তুষ্টই হয়েছে। কারণ ফিল্ডিং করতে বৈভব ভালবাসে। বৈভব মোটেও খারাপ ফিল্ডার নয়।’’ তা হলে কেন ফিল্ডিং করতে দেওয়া হল না? রাজস্থানের সহকারী কোচ বলেছেন, ‘‘এই ম্যাচে আমরা ডোনোভান ফেরেইরাকে খেলিয়েছি। ও ফিটনেস পরীক্ষায় পাস করেছে। এসএ টি-টোয়েন্টি খেলার সময় ওর কাঁধের হাড় ভেঙে গিয়েছিল। ডোনোভান অসম্ভব ভাল ফিল্ডার। আমরা ওকে ফিল্ডার হিসাবে রাখতে চেয়েছিলাম। তাই বৈভবকে শুধু ব্যাটার হিসাবে খেলানো হয়েছে। ওর খারাপ লাগা স্বাভাবিক।’’
ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে ব্যাট করতে নামা বৈভব রান পায়নি হায়দরাবাদের বিরুদ্ধে। প্রথম বলেই ০ রানে আউট হয়ে যায়। সেটা ছিল রাজস্থানের ইনিংসের দ্বিতীয় বল। ফলে সোমবারের ম্যাচে ১৫ বছরের ব্যাটার মাঠে ছিল সব মিলিয়ে ৩-৪ মিনিট।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস
-
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী