Advertisement
E-Paper

আইপিএলে ৫ রেকর্ডের মালিক! দিল্লির বিরুদ্ধে খেলতে নেমেই আরও একটি বিশ্বরেকর্ড গড়তে পারে বৈভব

এ বারের আইপিএলে এখনও পর্যন্ত পাঁচটি রেকর্ড গড়েছে বৈভব সূর্যবংশী। শুক্রবার আরও একটি বিশ্বরেকর্ড গড়তে পারে রাজস্থান রয়্যালসের ব্যাটার।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ মে ২০২৬ ১৮:৩৭
cricket

বৈভব সূর্যবংশী। —ফাইল চিত্র।

রেকর্ডের পর রেকর্ড গড়ছে বৈভব সূর্যবংশী। এ বারের আইপিএলে ইতিমধ্যেই পাঁচটি রেকর্ড গড়ে ফেলেছে সে। শুক্রবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে নামলেই আরও একটি রেকর্ড গড়তে পারে রাজস্থান রয়্যালসের ব্যাটার। তবে এটি আইপিএলের নয়, বিশ্বরেকর্ড হবে।

দিল্লির বিরুদ্ধে একটি ছক্কা মারতে পারলেই সব মিলিয়ে টি-টোয়েন্টিতে ১০০ ছক্কা হবে বৈভবের। যদি এই নজির সে গড়তে পারে, তা হলে বিশ্বক্রিকেটে একমাত্র অনূর্ধ্ব ১৯ ক্রিকেটার হিসাবে টি-টোয়েন্টিতে ছক্কার সেঞ্চুরি হবে তার।

ইতিমধ্যেই আইপিএলে যে পাঁচটি রেকর্ড বৈভব গড়েছে সেগুলি হল—

১) আইপিএলের এক মরসুমে দ্রুততম ৪০০ রান

বৈভব এই বারের আইপিএলে মাত্র ১৬৭ বলে ৪০০ রান করেছে। এত কম বলে এর আগে কোনও ক্রিকেটার এক মরসুমে ৪০০ রান করতে পারেননি। এত দিন এই রেকর্ড ছিল আন্দ্রে রাসেলের দখলে। এক মরসুমে ১৮৮ বলে ৪০০ রান করেছিলেন কলকাতা নাইট রাইডার্সের ব্যাটার। সেই রেকর্ড ভেঙেছে বৈভব।

২) টি-টোয়েন্টিতে কনিষ্ঠতম ও দ্রুততম ১০০০ রান

সবচেয়ে কম বয়সে টি-টোয়েন্টিতে ১০০০ রান করেছে বৈভব। এর আগে আর কোনও অনূর্ধ্ব ১৯ ব্যাটার কুড়ি-বিশের ক্রিকেটে ১০০০ রান করতে পারেনি। মাত্র ৪৭৩ বলে এই রেকর্ড গড়েছে বৈভব। ভেঙে দিয়েছে মিচেল ওয়েনের ৫৩৩ বলে ১০০০ রানের রেকর্ড।

৩) আইপিএলের এক ম্যাচে সবচেয়ে বেশি ছক্কা মারা ভারতীয়

২৫ এপ্রিল সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে এক ম্যাচে ১২ ছক্কা মেরেছে বৈভব। কোনও ভারতীয় ক্রিকেটার এর আগে এক ম্যাচে এত ছক্কা মারতে পারেননি। এত দিন এই রেকর্ড ছিল মুরলী বিজয়ের দখলে। একটি ম্যাচে ১১ ছক্কা মেরেছেন বিজয়।

৪) চলতি মরসুমে দ্রুততম শতরান

সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাত্র ৩৬ বলে শতরান করেছ বৈভব। চলতি মরসুমে এটি দ্রুততম শতরান।

৫) কনিষ্ঠতম হিসাবে একটির বেশি শতরান

আইপিএলে কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে একটির বেশি শতরান করেছে বৈভব। গত আইপিএলে একটি শতরান করেছিল সে। এ বারের আইপিএলেও এখনও পর্যন্ত একটি শতরান করেছে সে। দু’টিই ৪০-এর কম বলে।

সংক্ষেপে
  • ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
  • এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
  • আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার। গত বছর প্রথম বার ট্রফি জিতেছিল বেঙ্গালুরু।
সর্বশেষ
৪ ঘণ্টা আগে
Vaibhav Sooryavanshi Rajasthan Royals
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy