আইপিএলে শনিবার ২২৮ রান তুলেও হেরে গিয়েছে রাজস্থান। বিফলে গিয়েছে বৈভব সূর্যবংশীর শতরান। ঘরের মাঠেও জিততে পারেনি রাজস্থান। এর পরেই অধিনায়ক রিয়ান পরাগের সমালোচনা শুরু হয়ে গিয়েছে। অনেকেই তাঁকে সরিয়ে দেওয়ার দাবি তুলছেন। বীরেন্দ্র সহবাগ মনে করেন, পরাগকে আর অধিনায়ক রাখা উচিত কি না তা নিয়ে ভাবনাচিন্তা করার সময় এসেছে রাজস্থানের।
সহবাগ প্রশ্ন তুলেছেন পরাগের কৌশলগত সিদ্ধান্ত নিয়ে। তাঁর মতে, হায়দরাবাদের বিরুদ্ধে স্পিনারদের কেন বল করাননি তার জবাব দিতে হবে পরাগকে। ব্যাট হাতে পরাগের ফর্ম নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর নেতৃত্ব দলকে বিপদে ফেলছে বলে মনে করেন সহবাগ।
ভারতের প্রাক্তন ওপেনার বলেছেন, “রবি বিশ্নোই মাত্র এক ওভার বল করেছে। রবীন্দ্র জাডেজাও তাই। কেউই খারাপ বোলার নয়। কিন্তু প্রথম ওভারের পর দু’জনকে প্রত্যাবর্তনের কোনও সুযোগই দেওয়া হল না। মাঝে সাঝে ওরা মার খেতেই পারে। তার মানে এই নয় যে ওদের দ্বিতীয় ওভার দেওয়া যাবে না।”
সহবাগ আরও বলেন, “ওরা না থাকলে উইকেট নেওয়ার আর কে রয়েছে? পার্ট টাইম বোলারেরা আসেই এটা ভেবে যে, কত ক্ষণে ওভার শেষ করতে পারবে। পরাগের উচিত নিজের নেতৃত্ব নিয়ে এক বার ভাবা। ম্যানেজমেন্টের উচিত এটা ভাবা যে, পরাগই দলকে নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্যতম ক্রিকেটার কি না।”
আরও পড়ুন:
চলতি আইপিএলে আট ম্যাচে মাত্র ৮৮ রান করেছেন পরাগ। গড় এবং স্ট্রাইক রেট দুটোই খারাপ। সহবাগের মতে, অধিনায়ক ব্যাট হাতে রান না পেলে তার প্রভাব পড়ে নেতৃত্বে। তিনি বলেছেন, “আমি যদি অধিনায়ক হই এবং রান করতে না পারি, ১০০ শতাংশ নিশ্চিত যে তার প্রভাব পড়বে অধিনায়কত্বে। আমি নিজের রান নিয়ে ভাবব। এটাও ভাবব বৈভব সূর্যবংশী ৩৬ বলে ১০০ করেছে। আমি সিনিয়র এবং অভিজ্ঞ হলেও কেন ওর মতো রান করতে পারছি না সেটা নিয়ে ভাবনাচিন্তা মাথায় আসবেই।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস
-
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী