ইডেন গার্ডেন্সে দুর্ঘটনা। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইংল্যান্ড-ইটালি ম্যাচ দেখতে গিয়ে আহত হলেন এক মহিলা। তাঁর মুখে বল লাগে। সঙ্গে সঙ্গে নাক দিয়ে রক্ত বেরোতে শুরু করে। আহত ক্রিকেটপ্রেমীর পরিচয় জানা যায়নি।
কলকাতা পুলিশ জানিয়েছে, ইংল্যান্ডের ইনিংস চলাকালীন বল উড়ে আসে গ্যালারিতে। বল এসে সরাসরি ওই মহিলার মুখে লাগে। ছুটে যান স্টেডিয়ামে কর্তব্যরত নিরাপত্তাকর্মীরা। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় স্টেডিয়ামের মেডিক্যাল রুমে। সেখানে চিকিৎসকেরা তাঁর প্রাথমিক শুশ্রূষা করেন। পরে আহত ক্রিকেটপ্রেমীকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। মহিলার নাকে গুরুতর চোট লেগেছে বলে জানিয়েছে পুলিশ। যদিও তাঁর পরিচয় প্রকাশ করা হয়নি।
আরও পড়ুন:
সোমবার ইডেনে ইটালিকে ২৪ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে পৌঁছে গিয়েছে ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে হ্যারি ব্রুকের দল করে ৭ উইকেটে ২০২। জবাবে ইটালির ইনিংস শেষ হয় ১৭৮ রানে। ইংল্যান্ডের উইল জ্যাকস ২২ বলে ৫৩ রানের অপরাজিত ইনিংস খেলার পর ৩৪ রানে ১ উইকেট নিয়েছেন। তিনিই পেয়েছেন ম্যাচ অফ দ্য ম্যাচের পুরস্কার।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- গত বারের টি২০ বিশ্বকাপজয়ী হিসাবে খেলতে নেমেছে ভারত। ঘরের মাঠে ট্রফি ধরে রাখার লড়াই তাদের।
- বিশ্বকাপের ঠিক আগেই বাংলাদেশকে বাতিল করে দিয়েছে আইসিসি। নেওয়া হয়েছে স্কটল্যান্ডকে। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলছে শ্রীলঙ্কায়।
- ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ বার প্রতিযোগিতা যৌথ ভাবে আয়োজন করছে ভারত এবং শ্রীলঙ্কা।
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ গড়াপেটা? আইসিসির নজরে রানার্স নিউ জ়িল্যান্ডের ম্যাচ, তদন্তে দুর্নীতি দমন শাখা
-
নির্বাচনের পাশাপাশি বিশ্বকাপ না খেলা নিয়েও তদন্ত, বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে চাপ বাড়ছে ক্রিকেট বোর্ডের উপর
-
বাড়ির সামনে চিত্রসাংবাদিকদের ভিড়, দেশের নাম উজ্জ্বল করার কথা শুনেই ভিডিয়ো মোছার অনুরোধ দুবের
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ, পাকিস্তান বিতর্কে অবশেষে মুখ খুললেন জয় শাহ, দুই দেশকেই সতর্কবার্তা আইসিসি প্রধানের
-
ভারত এতটাই শক্তিশালী, সুবিধামতো পিচ বানানোর দরকারই পড়ে না! অভিযোগ উঠতেই মুখের উপর জবাব গম্ভীরের