তৃতীয় দিনের খেলা শুরু হওয়ার আগেই ভারতীয় দলের জন্য বড় ধাক্কা। ঘাড়ের চোটে মাঠে নামতে পারলেন না দলের উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা। তাঁর বদলে কিপিং করতে নামলেন শ্রীকর ভরত।
বিসিসিআই-এর তরফে টুইট করে এ কথা জানানো হয়। টুইটে লেখা হয়েছে, ‘ঘাড়ে ব্যথা হয়েছে ঋদ্ধিমানের। বোর্ডের মেডিক্যাল দল তাঁকে পর্যবেক্ষণে রেখেছে। তাঁর চিকিৎসা চলছে। তাঁর বদলে কিপিং করবেন শ্রীকর ভরত।’
আরও পড়ুন:
UPDATE - Wriddhiman Saha has stiffness in his neck. The BCCI medical team is treating him and monitoring his progress. KS Bharat will be keeping wickets in his absence.#INDvNZ @Paytm
— BCCI (@BCCI) November 27, 2021
কানপুর টেস্টের দ্বিতীয় দিনে দাপট দেখিয়েছে নিউজিল্যান্ড। প্রথমে ভারতকে অলআউট করার পরে দুরন্ত খেলছেন দুই ওপেনার টম ল্যাথাম ও উইল ইয়ং। সারা দিনে একটিও উইকেট ফেলতে পারেননি ভারতীয় বোলাররা। তৃতীয় দিনে ম্যাচে ফিরতে চাইবেন রহাণেরা। আর সেখানে বড় ভূমিকা নিতে পারেন স্পিনাররা। সে ক্ষেত্রে পরীক্ষার মুখে পড়তে চলেছেন ভরত।