Advertisement
E-Paper

ভারতের ঘরোয়া ফুটবলে বাণিজ্যিক সহযোগী কে? ক্লাবগুলির মতামত চাইল সর্বভারতীয় ফুটবল সংস্থা

ভারতের ঘরোয়া ফুটবলের জন্য দীর্ঘমেয়াদি বাণিজ্যিক সহযোগী চাইছে সর্বভারতীয় ফুটবল সংস্থা। তার জন্য ক্লাবগুলির মতামতও চাইল তারা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৬ ২১:৩২
football

ভারতীয় ফুটবল সংস্থার সিদ্ধান্ত। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

ক্লাবগুলির দাবি মেনে নিল সর্বভারতীয় ফুটবল সংস্থা (এআইএফএফ)। ভারতের ঘরোয়া ফুটবলের জন্য দীর্ঘমেয়াদি বাণিজ্যিক সহযোগী চাইছে সর্বভারতীয় ফুটবল সংস্থা। তার জন্য ক্লাবগুলির মতামতও চাইল তারা।

রবিবার এআইএফএফ-এর কার্যকরী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইএসএল, ফেডারেশন কাপ, মহিলাদের আইলিগ ও মহিলাদের আইলিগ ২-এর জন্য দীর্ঘমেয়াদি বাণিজ্যিক সহযোগী চাইছে ফেডারেশন। ইতিমধ্যেই তিনটি দরপত্র জমা পড়েছে। সেগুলি অডিট সংস্থা কেপিএমজি-র কাছে পাঠিয়েছে এআইএফএফ। দরপত্র খতিয়ে দেখে একটি তুলনামূলক রিপোর্ট তৈরি করতে বলা হয়েছে তাদের।

২০২৫-২৬ মরসুমে আইএসএলের সম্প্রচার স্বত্ব রয়েছে ফ্যানকোড-এর হাতে। তারা চাইছে আইএসএলের বাণিজ্যিক সহযোগী হতে। জিনিয়াস স্পোর্টসও আইএসএল ও ফেডারেশন কাপের জন্য দরপত্র দিয়েছে। কেপ্রি স্পোর্টস আবার দরপত্র জমা দিয়েছে মহিলাদের দু’টি ফুটবল লিগের জন্য।

২০ বছরের জন্য ২১২৯ কোটি টাকার প্রস্তাব দিয়েছে। ফ্যানকোড সেখানে ২০ বছরের জন্য ১১৯০ কোটি টাকার প্রস্তাব দিয়েছে। মহিলাদের ফুটবলে অবশ্য একমাত্র দরপত্র দিয়েছে কেপ্রি স্পোর্টস। ২০ বছরের জন্য ১৬০ কোটি টাকার প্রস্তাব দিয়েছে তারা।

এআইএফএফ একটি বিবৃতিতে বলেছে, “অনেক আলোচনার পর কার্যকরী কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে যে, কেপিএমজি তিনটি দরপত্র খতিয়ে দেখে একটি রিপোর্ট তৈরি করবে। স্বচ্ছতা বজায় রাখতে ক্লাবগুলিকেও এই প্রক্রিয়ায় যুক্ত হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এআইএফএফ-এর বার্ষিক সাধারণ সভার বৈঠকে এই বিষয়ে আলোচনা হবে। তার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে।”

AIFF ISL 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy