Advertisement
E-Paper

মেসির সৌদি-যোগ প্রায় পাকা! রোনাল্ডোর প্রাক্তন সতীর্থকে পাশে পেতে পারেন লিয়ো

পিএসজির সঙ্গে সম্পর্ক শেষ লিয়োনেল মেসির। পরের মরসুমে তাঁর সৌদির ক্লাবে যোগদান প্রায় পাকা। সেখানে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রাক্তন সতীর্থকে পাশে পেতে পারেন তিনি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুন ২০২৩ ২১:৫৮
Lionel Messi

লিয়োনেল মেসি। —ফাইল চিত্র

শনিবার প্যারিস সঁ জরমঁ-র জার্সিতে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন লিয়োনেল মেসি। ৩০ জুন পিএসজির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে মেসির। তার পরেই হয়তো নতুন ক্লাবের নাম ঘোষণা করে দেবেন তিনি। যত দূর জানা গিয়েছে, মেসিকে নেওয়ার বিষয়ে সব থেকে এগিয়ে সৌদি আরবের ক্লাব আল হিলাল। তারা যা প্রস্তাব দিয়েছে তা বাকিদের থেকে অনেক বেশি। সেখানে যোগ দিলেন আবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রাক্তন সতীর্থ করিম বেঞ্জেমাকে পাশে পেতে পারেন মেসি। কারণ, বেঞ্জেমাও ১৪ বছর পরে রিয়াল মাদ্রিদ ছেড়েছেন। তাঁরও সৌদির ক্লাব আল হিলালে যোগ দেওয়ার জল্পনা চলছে।

আল হিলাল এখনও সরকারি ভাবে কিছু ঘোষণা না করলেও সৌদির ক্রীড়ামন্ত্রী আব্দেলআজিজ আল ফয়জ়ল জানিয়েছেন, মেসি ও বেঞ্চেমাকে সই করানোর প্রক্রিয়া চলছে। ঠিক সময়ে সব জানিয়ে দেওয়া হবে।

মেসিকে প্রতি বছর ৫০০০ কোটি টাকা বেতনের প্রস্তাব দিয়েছে আল হিলাল। রোনাল্ডোর দ্বিগুণেরও বেশি এই প্রস্তাব। সেই কারণে মেসির না করা খুব কঠিন বলেই মনে করছে সৌদির ক্লাব। বেঞ্চেমাকেও প্রতি বছর ৮৮৩ কোটি টাকার প্রস্তাব দিয়েছে তারা। আল হিলাল আশাবাদী, দুই ফুটবলারকেই পাবে তারা। এ বার সৌদি প্রো লিগে তৃতীয় স্থানে শেষ করেছে আল হিলাল। পরের বার মেসি-বেঞ্চেমা যুগলবন্দিকে মাজিমাত করতে চাইছে তারা।

তবে এই লড়াইয়ে রয়েছে আরও একটি ক্লাব। সেটি সৌদির আল ইত্তিহাদ। তারাও বেঞ্জেমাকে নিতে চাইছে। কথাবার্তা চলছে। তবে আল হিলাল সেই দৌড়ে খানিকটা হলেও এগিয়ে আছে বলে খবর।

Lionel Messi Karim Benzema Saudi Arabia
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy