Advertisement
E-Paper

হাজার গোলের লক্ষ্যপূরণের দিকে আরও এক ধাপ এগোলেন রোনাল্ডো, চ্যাম্পিয়ন্স লিগে জয় আল নাসেরের

নিজে বহু বার বলেছেন ১০০০ গোল করা তাঁর স্বপ্ন। সেই লক্ষ্যের দিকে আরও এক ধাপ এগিয়ে গেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রবিবার রাতে আল নাসেরের ম্যাচ জয়ে একটি গোল করলেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ১৭:২৭
football

গোলের পর রোনাল্ডোর উচ্ছ্বাস। ছবি: রয়টার্স।

নিজে বহু বার বলেছেন ১০০০ গোল করা তাঁর স্বপ্ন। সেই লক্ষ্যের দিকে আরও এক ধাপ এগিয়ে গেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রবিবার রাতে আল নাসেরের ম্যাচ জয়ে একটি গোল করলেন তিনি। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল ওয়াসলকে ৪-০ গোলে হারাল আল নাসের।

পেশাদার ফুটবল জীবনে ৯৬৯টি গোল হল রোনাল্ডোর। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল আল নাসের। শুরু থেকে শেষ পর্যন্ত দাপটের সঙ্গে খেলেছে তারা। ১১ মিনিটে রোনাল্ডোই এগিয়ে দেন দলকে। বিপক্ষের বক্সের মধ্যে নিখুঁত জায়গায় ছিলেন তিনি। সতীর্থের পাস পেয়ে গোল করেন।

এর পর জোয়াও ফেলিক্সের পাস থেকে ইনিগো মার্তিনেজ় দ্বিতীয় গোল করেন। তৃতীয় গোল আবদুলেলা আল-আমরির। চতুর্থ গোল ৮০ মিনিটে সাদিয়ো মানের। ম্যাচের এক ঘণ্টার মাথায় তুলে নেওয়া হয় রোনাল্ডোকে। তার ঠিক আগেই একটি ভাল সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি তিনি।

Advertisement

আল নাসের এই মুহূর্তে সৌদি প্রো লিগে এক নম্বরে রয়েছে। তারা চ্যাম্পিয়ন্স লিগেও কোয়ার্টারে উঠেছে। ফলে রোনাল্ডোর সামনে জোড়া ট্রফি জয়ের সুযোগ রয়েছে।

ম্যাচের মাঝে একাধিক বার ‘মেসি, মেসি’ বলে চিৎকার করেন আল ওয়াসলের সমর্থকেরা। তা শুনে রোনাল্ডোকেও দেখা গিয়েছে ঠোঁটে আঙুল ঠেকিয়ে তাঁদের চুপ করিয়ে দিতে।

Cristiano Ronaldo Al Nassr AFC Champions League
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy