রবিবার কলকাতার কাছে হেরে গিয়েছে রাজস্থান। তবে ৪৬ রানের ঝোড়ো ইনিংস খেলে ইডেন মাতিয়ে দিয়েছে বৈভব সূর্যবংশী। তার আগেই একটি সাক্ষাৎকারে সে জানিয়ে দিয়েছে, ভারতের সিনিয়র দলের খেলাই আসল লক্ষ্য তাঁর। শুধু তাই নয়, সে চায় বিশ্বকাপে খেলতে।
আইপিএল খেলতে নামার আগে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে বৈভব। ফাইনালে ১৮৫ রান করে ম্যাচের সেরার পুরস্কার পেয়েছিল সে। দু’বছর আইপিএল খেলার পর সিনিয়র দলে দ্রুত জায়গা পেতে চাইছে সে। সে জন্য বাড়তি পরিশ্রমেও রাজি।
দূরদর্শনে দেওয়া সাক্ষাৎকারে বৈভব জানিয়েছে, ক্রিজ়ে নামার সময় তার মানসিকতা কেমন থাকে। পাশাপাশি পরিবারের সমর্থনের কথাও বলেছে। বৈভবের কথায়, “মাঠে যতটা সময় থাকি, যত ক্ষণ আমি নিজের প্রতিভা কাজে লাগিয়ে বিপক্ষের বোলারদের শাসন করতে পারি, তত ক্ষণ যে কোনও মুহূর্তে বিপক্ষের হাত থেকে ম্যাচ কেড়ে নিতে পারি।”
বৈভব আরও বলেছে, “বাবার সঙ্গে নিয়মিত কথা বলি। বাবা বলেছেন, আমি ওঁর অর্ধেক স্বপ্ন পূরণ করে ফেলেছি। অর্ধেক এখনও বাকি আছে। ভারতের সিনিয়র দলের হয়ে বিশ্বকাপ খেলতে হবে। অবশ্যই সব ক্রিকেটারের একই স্বপ্ন রয়েছে। তারাও চায় সিনিয়র দলের হয়ে বিশ্বকাপ খেলতে এবং দেশকে ট্রফি জেতাতে। আপাতত আমার মনোযোগ ও দিকেই।”
আরও পড়ুন:
অনুষ্ঠানে ছিলেন প্রাক্তন ক্রিকেটার সাবা করিম। তিনি বৈভবের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। বলেছেন, “এই বয়সে সচিন তেন্ডুলকরের যে শক্তি দেখেছিলাম, বৈভবের শক্তি তার চেয়েও বেশি। আমি শারীরিক শক্তির কথা বলছি, টেকনিক নয়। এই ছেলেটার ব্যাটের গতি, সুইং এবং উঁচু ব্যাক-লিফ্ট রয়েছে যা অবিশ্বাস্য। কোনও কোচ এগুলো শেখাতে পারে না। এটা জন্মগত।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস
-
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী