আই লিগ ২ চ্যাম্পিয়ন হয়ে আগামী বছর আই লিগ খেলার যোগ্যতা অর্জন করেছে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। আগামী রবিবার, ২৭ এপ্রিল বিজয় উৎসবের আয়োজন করেছিলেন ক্লাব কর্তৃপক্ষ। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রেক্ষিতে অনির্দিষ্ট কালের জন্য বিজয় উৎসব স্থগিত রাখার সিদ্ধান্ত নিলেন তাঁরা।
বিবৃতি দিয়ে বিজয় উৎসব স্থগিত রাখার কথা জানিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ। আপাতত উৎসব না করার সিদ্ধান্ত নিয়েছেন ক্লাবের চিফ প্যাট্রন তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় মৃতদের প্রতি শ্রদ্ধা এবং তাঁদের পরিবারের সদস্যদের পাশে থাকতে এখন কোনও রকম উৎসব করার পক্ষে নন অভিষেক। যে বিজয় যাত্রার পরিকল্পনা করা হয়েছিল, তা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রাখতে বলেছেন তিনি।
২০২২ সালে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব তৈরি করেছিলেন অভিষেক। তিন বছরের মধ্যে তারা আই লিগ খেলার যোগ্যতা অর্জন করে নিল। গত বছর আই লিগ ৩ জিতে আই লিগ ২-এর যোগ্যতা অর্জন করেছিল ডায়মন্ড হারবার। একটি মরসুমেই তারা আই লিগের যোগ্যতা অর্জন করে নিয়েছে। কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের অন্যতম শক্তিশালী দল এখন ডায়মন্ড হারবার। জাতীয় স্তরে আর এক ধাপ এগোতে পারলেই বাংলার চতুর্থ দল হিসাবে আইএসএল খেলার ছাড়পত্র পাবে ডায়মন্ড হারবার এফসি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা