কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনের বিশৃঙ্খলায় মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন লিয়োনেল মেসি। কলকাতা থেকে দুপুরের বিমানে রওনা হয়ে বিকেলে হায়দরাবাদ পৌঁছে গেলেন তিনি। সেখানে ৫৩ মিনিটে মোট আটটি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
দেখে নেওয়া যাক হায়দরাবাদে রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে কী কী অনুষ্ঠান রয়েছে।
রাত ৮:০৭ মাঠে মেসি
রাত ৮:১১ মেসির সঙ্গে মাঠে যাবেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। সেখানে দু’জন বল ড্রিবল করবেন।
রাত ৮.১৫: ‘গোট কাপ’-এ খেলা দুই দলের সঙ্গে গ্রুপ ছবি।
রাত ৮.৩৩: বিশেষ পেনাল্টি শুটআউট।
রাত ৮.৩৮: মাঠ প্রদক্ষিণ।
রাত ৮.৫১: আয়োজকদের সঙ্গে ছবি তোলা।
রাত ৮.৫৩: বিজয়ীর হাতে ‘গোট কাপ’ তুলে দেবেন।
রাত ৮.৫৪: সংবর্ধনা
রাত ৯টা: মাঠ ছাড়বেন মেসি।
কলকাতায় যুবভারতী ক্রীড়াঙ্গনের ঘটনা থেকে শিক্ষা নিয়ে সতর্ক হায়দরাবাদ পুলিশ। লিয়োনেল মেসি হায়দরাবাদ পৌঁছোনোর আগেই সংবাদমাধ্যমকে নিরাপত্তা বৃদ্ধির কথা জানিয়ে দিয়েছিলেন হায়দরাবাদ পুলিশের ডিজি শিবধর রেড্ডি।
মেসির কলকাতা সফরে দর্শক বিক্ষোভের বিষয়টি জানার পরই বৈঠকে বসেন হায়দরাবাদ পুলিশের পদস্থ কর্তারা। সেই বৈঠকের পর শিবধর বলেছেন, ‘‘কলকাতার অনুষ্ঠানের ত্রুটি-বিচ্যুতি পর্যালোচনা করা হয়েছে। হায়দরাবাদে মেসির নিরাপত্তার জন্য বহুস্তরীয় কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পুলিশ এবং অন্য নিরাপত্তা সংস্থাগুলো নিরাপদ এবং শান্তিপূর্ণ ভাবে মেসির সফর নিশ্চিত করবে। আমরা সতর্ক রয়েছি।’’ নির্দিষ্ট অনুমতিপত্র ভাল করে খতিয়ে না দেখে কাউকে মেসির ধারেকাছে যেতে দেওয়া হবে না।
স্টেডিয়ামের অনুষ্ঠান শেষ করে রাত ৯টা নাগাদ মেসি যাবেন ফলকনামা প্যালেসে। সেখানে বাছাই করা খ্যাতনামীদের সঙ্গে সাক্ষাৎ করবেন। মুখ্যমন্ত্রী রেবন্ত ছাড়াও তেলুগু সিনেমার প্রথম সারির তারকাদের অনুষ্ঠানে থাকার কথা। সেখানেই নৈশভোজ সারবেন মেসি। রাতে থাকবেন হায়দরাবাদেই। রবিবার মুম্বই এবং সোমবার দিল্লি যাওয়ার কথা রয়েছে মেসির।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- শনিবার ঠিক সকাল ১১.৩০ মিনিটে যুবভারতীর মাঠে ঢোকে মেসির গাড়ি। তাঁর সঙ্গে ছিলেন লুইস সুয়ারেজ় এবং রদ্রিগো ডি’পল।
- ফুটবলপ্রেমীদের উন্মাদনা দেখে উচ্ছ্বসিত দেখায় মেসিকে। তবে গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে বেশ কিছু মানুষ ঘিরে ধরেন তাঁকে। ফলে গ্যালারি থেকে শুধু মেসিকে নয়, লুইস সুয়ারেজ় এবং রদ্রিগো ডি’পলকেও দেখা যায়নি।
- মেসি যুবভারতীতে পৌঁছোতেই অন্তত ৭০-৮০ জন মানুষের ভিড় ঘিরে ধরে তাঁকে। মূলত মন্ত্রী, কর্তারাই ঘিরে ধরেন মেসিকে।
-
যুবভারতীকাণ্ড: টিকিটের টাকা ফেরত দেবেন কি শতদ্রু দত্ত? বিধাননগর আদালতে পুলিশের মামলার শুনানি পিছিয়ে গেল
-
যুবভারতীকাণ্ডের ৩৭ দিনের মাথায় অন্তর্বর্তী জামিন পেলেন শতদ্রু দত্ত, ১০ হাজার টাকার বন্ডে মুক্তির নির্দেশ আদালতের
-
মেসির অনুষ্ঠানে অশান্তি, ভাঙচুর হওয়া যুবভারতী ক্রীড়াঙ্গনের সংস্কার শুরু হচ্ছে জানুয়ারি থেকেই, দায়িত্বে পূর্ত দফতর
-
মেসি-মূর্তির জমির মালিক কে? লেকটাউন ঘুরে উত্তর মিলল না, মুখে মুখে ঘুরছে সুজিতের নাম, তবে দিনভর নীরব রইলেন মন্ত্রী
-
যুবভারতীকাণ্ডে সিবিআই তদন্তের আর্জি খারিজ হাই কোর্টে! রাজ্যের সিটের কাজে হস্তক্ষেপ করল না আদালত