Advertisement
E-Paper

মেসির আর্জেন্টিনার বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচ খেলবে পাকিস্তান? দু’দেশের বৈঠকে জোরালো হল সম্ভাবনা, কবে হবে ম্যাচ?

লিয়োনেল মেসির দেশ আর্জেন্টিনার সঙ্গে প্রদর্শনী ফুটবল ম্যাচ খেলতে পারে পাকিস্তান। তেমনই সম্ভাবনা তৈরি হয়েছে। পাকিস্তানের এক সংবাদমাধ্যমে এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ১৮:২৪
football

লিয়োনেল মেসি। — ফাইল চিত্র।

লিয়োনেল মেসির দেশ আর্জেন্টিনার সঙ্গে প্রদর্শনী ফুটবল ম্যাচ খেলতে পারে পাকিস্তান। তেমনই সম্ভাবনা তৈরি হয়েছে। পাকিস্তানের এক সংবাদমাধ্যমে এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তাদের দাবি, দু’দেশের প্রতিনিধিরা বৈঠকও করে ফেলেছেন।

‘জিয়ো নিউজ়’-এর দাবি, পাকিস্তান এবং আর্জেন্টিনার ফুটবল সংস্থার প্রতিনিধিদের মধ্যে অনলাইন বৈঠক হয়েছে। পারস্পরিক সহযোগিতা, কোচিংয়ের উন্নতি, টেকনিক্যাল দক্ষতা বাড়ানোর কর্মশালা এবং একটি প্রদর্শনী ম্যাচ খেলা নিয়ে আলোচনা হয়েছে। জানা গিয়েছে, আর্জেন্টিনার কোচেরা পাকিস্তানে যাবেন। পাকিস্তানের ফুটবলের পরিকাঠামো উন্নয়ন এবং সে দেশের কোচেদের জ্ঞান বাড়ানোই হবে তাঁদের কাজ।

আর্জেন্টিনায় অবস্থিত পাকিস্তানের মিশনের তরফে বৈঠকটি আয়োজন করা হয়েছিল। দুই দেশের ফুটবল সংস্থার প্রতিনিধিদের একত্র করার কাজ করেছিল তারাই। খুব ভাল বৈঠক হয়েছে বলে দাবি করা হয়েছে। পাকিস্তানের রাষ্ট্রদূত হাসান আফজ়ল খান এবং পাকিস্তানের ফুটবল সংস্থার সভাপতি সৈয়দ মহসিন গিলানি বৈঠকে ছিলেন বলে জানা গিয়েছে।

Advertisement

তবে বিশ্বকাপের আগে দু’দেশের ম্যাচ হওয়ার সম্ভাবনা নেই। এ বছর না হলে পরের বছর একটি ফিফা উইন্ডোতে ম্যাচ আয়োজন করার চেষ্টা চলছে। পাকিস্তানের সমর্থকদের একাংশ এই খবরে উৎফুল্ল। দেশের ফুটবলের প্রভূত উন্নতি হবে বলে মনে করছেন তাঁরা। আবার অনেকের কটাক্ষ, আর্জেন্টিনার দ্বিতীয় বা তৃতীয় সারির দলের কাছেও ২০ গোল খাবে পাকিস্তান।

Argentina Football Lionel Messi Pakistan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy