বিশ্বকাপে ম্যাচ চলাকালীন কি রেফারির ঘড়ি চুরি করে ফেললেন এক ফুটবলার? এই ঘটনাকে ঘিরে বিতর্ক শুরু হয়েছে। ঘটনাটি ঘটেছে প্যারাগুয়ে-তুরস্ক ম্যাচে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত সেই রেফারি বা ফিফা কিছু জানায়নি।
প্যারাগুয়ে-তুরস্ক ম্যাচে মাঝে মাঝেই বিবাদে জড়াচ্ছিলেন ফুটবলারেরা। তেমনই এক বিবাদের সময় দু’দলের ফুটবলারদের আলাদা করছিলেন রেফারি ইভান বার্টন। ঠিক সেই সময় তাঁর দু’হাত থাকা দু’টি ঘড়ির মধ্যে একটি খুলে মাঠে ছিটকে পড়ে। রেফারির সে দিকে নজর ছিল না। তিনি বুঝতেই পারেননি যে ঘড়ি খুলে গিয়েছে।
কিছুটা দূরে দাঁড়িয়েছিলেন প্যারাগুয়ের ফুটবলার মাতিয়াস গালার্জ়া। তিনি রেফারির ঘড়ি পড়ে যেতে থাকেন। ঘড়িটি তোলেন তিনি। কিন্তু সঙ্গে সঙ্গে রেফারিকে তা ফেরত দেননি ফুটবলার। নিজের হাতে ঘড়িটি পরে নেন। কেউ তা দেখেননি। কিছু ক্ষণ ঘড়িটি পরে থাকেন তিনি।
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
বিবাদ মেটার পর খেলা শুরু করার সময় রেফারি খেয়াল করেন, তাঁর হাতে ঘড়ি নেই। তার পরেই দেখা যায়, মাতিয়াস গিয়ে রেফারিকে ঘড়িটি দিচ্ছেন। রেফারির মুখে হাসি ছিল। অর্থাৎ, বিষয়টি হাসির ছলে নিয়েছেন তিনি। অনেক ফুটবলারকেই হাসতে দেখা যায়।
আরও পড়ুন:
এই ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল। অনেকেই ঘটনাটিতে মজা পেয়েছেন। তবে কেউ কেউ বলেছেন, কেন সঙ্গে সঙ্গে ঘড়ি ফেরত দিলেন না মাতিয়াস। তবে কি ঘড়িটি চুরি করার চেষ্টা করেছিলেন তিনি? প্যারাগুয়ের ফুটবলারের সমালোচনা করেছেন তাঁরা।
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
তবে এই ঘটনার আগে আরও একটি ঘটনায় শিরোনামে মাতিয়াস। ম্যাচ শুরু হওয়ার ৬৫ সেকেন্ডে গোল করেন মাতিয়াস। প্যারাগুয়েকে এগিয়ে দেন তিনি। সেই গোলেই জেতে প্যারাগুয়ে। চলতি বিশ্বকাপে এটি দ্রুততম গোল। মাতিয়াসের গোলে বিশ্বকাপ থেকে ছুটি হয়ে গিয়েছে তুরস্কের। তবে দ্রুততম গোল করেও বিতর্কের বাইরে থাকতে পারেননি মাতিয়াস।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
- ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
- বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
-
১৫:৪৪
বিশ্বকাপে গোলের ‘সেঞ্চুরি’, ৩৩তম ম্যাচে মাইলফলক স্পর্শ, গত ৬৮ বছরে দ্রুততম, নেদারল্যান্ডসও গড়ল নজির -
১২:৩৫
বিশ্বকাপে কমলা ঝড়ের পর নীল ঝড়, বড় ব্যবধানে জয় নেদারল্যান্ডস-জাপানের, নকআউটে জার্মানি, ইকুয়েডরকে আটকে দিল কুরাসাও -
০৮:৩৪
‘বিশ্বের প্রথম ওয়ার্ক ফ্রম হোম ফুটবলার!’ নেমারকে কটাক্ষ ব্রাজ়িল প্রেসিডেন্ট লুলার, প্রশ্ন তুললেন বিশ্বকাপের দল নির্বাচন নিয়েও -
০৩:৩৮
১২ বছর পর বিশ্বকাপের নকআউটে জার্মানি, কোচের এক চালে পিছিয়ে পড়েও জয়, হারলেও মন জিতল আইভরি কোস্ট -
০০:২৭
খোলস ছেড়ে বেরোল কমলা বাহিনী! রাজার সামনে রাজার মতো খেলে সুইডেনকে হারাল নেদারল্যান্ডস, চাপে জাপান