Advertisement
E-Paper

French Open 2021: অখ্যাত মুসেত্তির কাছে দুই সেট হেরে শেষ আটে জোকোভিচ

কোয়ার্টারে জোকোভিচকে খেলতে হবে আর এক ইটালীয় মাতেয়ো বেরেত্তিনির সঙ্গে। চতুর্থ রাউন্ডে বেরেত্তিনির খেলা ছিল রজার ফেডেরারের সঙ্গে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ জুন ২০২১ ২১:০২
ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে চলে গেলেন নোভাক জোকোভিচ।

ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে চলে গেলেন নোভাক জোকোভিচ। ফাইল চিত্র

ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে চলে গেলেন নোভাক জোকোভিচ। তবে ইটালির লরেঞ্জো মুসেত্তিকে হারাতে শুরুতে যথেষ্ট বেগ পেতে হল বিশ্বের এক নম্বর জোকোভিচকে। মুসেত্তি যে ছন্দে শুরু করেছিলেন, তাতে চোট না পেলে শেষ পর্যন্ত কী হত, বলা কঠিন ছিল।

চতুর্থ রাউন্ডে ১৯ বছরের মুসেত্তির বিরুদ্ধে প্রথম দুটি সেট টাই ব্রেকারে হেরে যান জোকোভিচ। শেষ পর্যন্ত জেতেন ৬-৭ (৭-৯), ৬-৭ (২-৭), ৬-১, ৬-০, ৪-০ গেমে। চোটের জন্য পঞ্চম গেমের পর ম্যাচ ছেড়ে দেন মুসেত্তি। তিনি যখন কোর্ট ছেড়ে বেরিয়ে যান, তখন রোলাঁ গারোর ফিলিপ শাঁতিয়ে স্টেডিয়াম উঠে দাঁড়িয়ে তাঁকে কুর্নিশ করে। আর সেই কুর্নিশে নেতৃত্ব দেন স্বয়ং জোকোভিচ। তিনিও হাততালি দিয়ে শুভেচ্ছা জানান মুসেত্তিকে।

কোয়ার্টারে জোকোভিচকে খেলতে হবে আর এক ইটালীয় মাতেয়ো বেরেত্তিনির সঙ্গে। চতুর্থ রাউন্ডে বেরেত্তিনির খেলা ছিল রজার ফেডেরারের সঙ্গে। কিন্তু ফেডেরার রবিবারই ফরাসি ওপেন থেকে সরে দাঁড়িয়েছেন।

Novak Djokovic Tennis french open French Open 2021
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy