Advertisement
E-Paper

ফরাসি ওপেনের প্রি-কোয়ার্টার থেকে ছিটকে গেলেন ২৩ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী সেরিনা উইলিয়ামস

২৩ বারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন সেরিনা স্ট্রেট সেটে ৩-৬, ৫-৭ গেমে হেরে যান রিবাকিনার কাছে। এবারের ফরাসি ওপেনে সপ্তম বাছাই ছিলেন সেরিনা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ জুন ২০২১ ২৩:০৮
ছিটকে গেলেন সেরিনা উইলিয়ামস।

ছিটকে গেলেন সেরিনা উইলিয়ামস। ছবি পিটিআই।

ফরাসি ওপেনে মহিলাদের সিঙ্গলসে ইন্দ্র পতন। ছিটকে গেলেন সেরিনা উইলিয়ামস। চতুর্থ রাউন্ডের ম্যাচে তাঁকে দাঁড়াতেই দেননি রাশিয়ার অখ্যাত এলিনা রিবাকিনা।

২৩ বারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন সেরিনা স্ট্রেট সেটে ৩-৬, ৫-৭ গেমে হেরে যান রিবাকিনার কাছে। এবারের ফরাসি ওপেনে সপ্তম বাছাই ছিলেন সেরিনা। অন্যদিকে রিবাকিনা ২১ নম্বর বাছাই। ১ ঘণ্টা ১৭ মিনিটে ম্যাচ জিতে যান ২১ বছরের রিবাকিনা।

মহিলাদের সিঙ্গলস থেকে ছিটকে গেলেন প্রাক্তন এক নম্বর ভিক্টোরিয়া আজারেঙ্কাও। পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে উঠলেন স্তেফানোস সিতসিপাস ও দানিল মেদভেদেভ। পুরুষদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন ভারতের রোহন বোপান্না।

এবারের প্রতিযোগিতার ১৫ নম্বর বাছাই বেলারুশের আজারেঙ্কাকে ৫-৭, ৬-৩, ৬-২ গেমে হারান রাশিয়ার আনাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভা। কোয়ার্টার ফাইনালে পাভলিউচেঙ্কোভা এবং রিবাকিনা মুখোমুখি।

পুরুষদের সিঙ্গলসে চতুর্থ রাউন্ডে পঞ্চম বাছাই গ্রিসের সিতসিপাস ৬-৩, ৬-২, ৭-৫ গেমে হারান দ্বাদশ বাছাই স্পেনের পাবলো কারেনো বুস্তাকে। দ্বিতীয় বাছাই মেদভেদেভ ৬-২, ৬-১, ৭-৫ গেমে হারান ২২ নম্বর বাছাই চিলের ক্রিশ্চিয়ান গারিনকে। কোয়ার্টার ফাইনালে এই দুজনই মুখোমুখি।

পুরুষদের ডাবলস কোয়ার্টার ফাইনালে বোপান্না ও ক্রোয়েশিয়ার ফ্র্যাঙ্কো স্কুগর। তৃতীয় রাউন্ডের ম্যাচে বোপান্নারা ওয়াক ওভার পান সালভাদরের মার্সেলো আরেভালো ও নেদারল্যান্ডের মাতে মিডিলকুপের কাছে। কোয়ার্টারে বোপান্নাদের সামনে স্প্যানিশ জুটি পাবলো আনদুজার ও পেদ্রো মার্টিনেজ।

french open serena williams
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy